আজঃ বৃহস্পতিবার ১৯ মার্চ, ২০২৬

নির্বাচনের আগে পার্বত্য চট্টগ্রাম পর্যবেক্ষণ করতে চায় ইইউ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে চট্টগ্রাম অঞ্চল পর্যবেক্ষণ করতে চায় ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) ছয় সদস্যের প্রতিনিধি দল। মূলত পার্বত্য চট্টগ্রামে ছয় সপ্তাহ অবস্থান করে সেখানকার সার্বিক পরিস্থিতি যাচাই করতে চান চান জাতীয় নির্বাচনের পরিবেশ মূল্যায়ন করতে আসা দলটি।  

সোমবার (১০ জুলাই) সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ইইউয়ের প্রতিনিধি দল। বৈঠক শেষে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, তারা আমাদের কাছে সহায়তা চাচ্ছেন। আমরা বলেছি সব ধরনের সহায়তা দেওয়া হবে। তারা পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় যাওয়ার বিষয়ে বলেছেন। বিষয়টি দেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমরাও দেখব। আমাদের দিক থেকে সব ধরনের সহায়তা দেওয়ার বিষয়ে বলেছি। নির্বাচনের সঙ্গে আমাদের মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততা নেই। সুতরাং তাদের থাকা, পরিদর্শন করা বা চলাচল করার ক্ষেত্রে সব ধরনের সহায়তা আমরা দেব।

তিনি আরও বলেন, প্রতিনিধি দল পার্বত্য চট্টগ্রামে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলার আগ্রহ দেখিয়েছেন। এ বিষয়ে তারা জানতে চেয়েছেন। আমরা বলেছি এটা যেহেতু নির্বাচনকেন্দ্রিক পর্যবেক্ষণ তাই এ বিষয়টি নির্বাচন কমিশন দেখবে। তাদের পর্যবেক্ষণের বিষয়টি আমাদের সঙ্গে সম্পৃক্ত নয়।

আমিনুল ইসলাম বলেন, তারা নির্বাচনের আগে ৬ সপ্তাহ পার্বত্য চট্টগ্রাম এলাকা পর্যবেক্ষণ করতে চান। তারা নির্বাচনকালীন সময়ে আসবেন। আমাদের দিক থেকে জানিয়েছি, সেখানে বিশেষ তিনটি জেলায় কিছু নিরাপত্তা ইস্যু আছে। যদিও বর্তমানে পরিস্থিতি অনেকটাই ভালো। ওই তিন জেলার ২৬টি উপজেলা, ১২২টি ইউনিয়ন ও প্রশাসনিক বিষয়ে আমরা তাদের জানিয়েছি। এ বিষয়ে তারা খুবই সন্তুষ্ট।

অতিরিক্ত সচিব বলেন, তারা সরকারের আমন্ত্রণে নির্বাচনের ব্যাপারে পর্যবেক্ষক হিসেবে এসেছেন। যেহেতু এটা নির্বাচনকেন্দ্রিক পর্যবেক্ষণ, পার্বত্য চট্টগ্রাম ভ্রমণে তাদের যাবতীয় পরামর্শ দেবে নির্বাচন কমিশন। আমরা তাদের সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানিয়েছি। সেখানে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী রয়েছে। সুতরাং তারা যেন নিরাপত্তার ইস্যুটি মাথায় রাখেন সেটিও বলেছি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ইরানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে ১৬ ব্যক্তি ও তিনটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা


সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইরানের বিভিন্ন ব্যক্তি ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

যখন ইরানে সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের  যুদ্ধ

চলছে, ঠিক তখনই এঘোষণা দেয়া হলো।

 আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে ১৬ ব্যক্তি ও তিনটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ।

ইইউ কাউন্সিল জানিয়েছে-  ২০২৬ সালের জানুয়ারিতে রাস্তায় বিক্ষোভ দমনে সরাসরি ভূমিকা রেখেছিল। সেই দমন-পীড়নে হাজার হাজার বেসামরিক মানুষ হতাহত হয়।এই নতুন নিষেধাজ্ঞার   তালিকায় ২৬৩ ব্যক্তি এবং ৫৩টি সংস্থা রয়েছে•।

খবর আলজাজিরার।

[email protected]

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ছাড়া সব দেশের জন্য হরমুজ খুলে দিচ্ছে ইরান | 


সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ