আজঃ মঙ্গলবার ২৪ মার্চ, ২০২৬

উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত ।

গাজীপুরের কালিয়াকৈরে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

উপজেলার তেলিরচালা এলাকার লগুজ এপারেলস লিমিটেড কারখানার ঝুট ব্যবসা দখল করারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৫ আগস্টের পর থেকে লগুজ এপারেলস লিমিটেড কারখানার ঝুট কোনো দলেরই নিয়ন্ত্রণে ছিল না। সম্প্রতি বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল ও গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী সমর্থিত স্থানীয় বিএনপির দুটি গ্রুপ মরিয়া হয়ে ওঠেন ওই কারখানার ঝুটের ব্যবসা নিয়ন্ত্রণ নিতে।

শনিবার সকাল থেকেই কাজী ছাইয়েদুল আলম বাবুলের সমর্থক গাজীপুর জেলা যুবদলের বহিষ্কৃত সদস্য সচিব এডভোকেট রফিকুল ইসলাম ও তার কয়েকজন সমর্থক এবং চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকীর সমর্থক নজরুল ইসলাম ও তার কয়েকজন সমর্থক দফায় দফায় লগুজ এপারেলস লিমিটেড কারখানার সামনে মহড়া দেয়। মহড়ার এক পর্যায়ে দুই গ্রুপের সংঘর্ষ বাধে। এতে উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে থমথমে পরিবেশ বিরাজ করছে ওই এলাকায়।

এ বিষয়ের বিএনপি নেতা নজরুল ইসলাম বলেন, ‘বহিষ্কৃত যুবদল নেতা রফিকুল ইসলামের নেতৃত্বে ওই কারখানা থেকে ঝুটের মালামাল বের করতে গেলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে অন্তত দশজন আহত হয়েছেন।’

এডভোকেট রফিকুল ইসলাম বলেন, ‘কাজী ছাইদুল আলম বাবুলের সমর্থক মোশারফ হোসেনের নামে কারখানা কর্তৃপক্ষ ঝুটের মালামালের ডিউ করে। পরে কারখানা থেকে মালামাল বের করতে গেলে অন্যরা বাধা দেয়। সকলেই দলীয় লোক, সামান্য ধাক্কা-ধাক্কির ঘটনা ঘটেছে। তবে কয়েকজন সমান্য আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাড়ির ইনচার্জ মো. আব্দুস সালাম জানান, বিএনপি নেতা কাজী সাইয়েদুল আলম বাবুল ও চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকীর দুগ্রুপ কারখানাটির ঝুটের ব্যবসা নিয়ন্ত্রণে নিতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোনো পক্ষ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, দুইপক্ষের মধ্যে সামান্য উত্তেজনার সৃষ্টি হয়েছিল। ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুইপক্ষকে শান্ত করেছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পূর্বধলায় প্রাইভেটকারের ধাক্কায় যুবকের মৃত্যু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আশিক মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল পৌনে নয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছোট ইলাশপুর এলাকায় দুর্গাপুর-শ্যামগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক মিয়া ছোট ইলাশপুর গ্রামের আহেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আশিক মিয়া রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুর্গাপুরগামী একটি অজ্ঞাতনামা প্রাইভেট কার তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে আশিক মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, ঘটনার পর প্রাইভেটকারটি পালিয়ে গেছে। ঘাতক প্রাইভেটকারটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নেত্রকোনা কুকুরের কামড়ে আহত অন্তত, হাসপাতালে ভ্যাকসিন সংকট।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় হঠাৎ করেই বেওয়ারিশ কুকুরের উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। রাস্তাঘাটে বিনা উসকানিতে পথচারীদের ওপর আক্রমণ করছে এসব কুকুর। এতে পুরো উপজেলাজুড়ে সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে শিশু ও কিশোর-কিশোরীরা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়েছে। কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে ছুটছেন সাধারণ মানুষ, তবে সেখানেও মিলছে না কাঙ্ক্ষিত সরকারি ভ্যাকসিন।

সোমবার (২৩ মার্চ) কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গতকাল (রবিবার) সকাল থেকে দিনভর অন্তত ৭ জনকে কুকুরের কামড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

তবে স্থানীয় বিভিন্ন সূত্র বলছে, প্রকৃত সংখ্যা আরও বেশি। পুরো উপজেলায় অন্তত ২০ জন কুকুরের হামলার শিকার হয়েছেন। এদের অনেকেই স্থানীয় ফার্মেসি বা পল্লি চিকিৎসকদের কাছে প্রাথমিক চিকিৎসা নেওয়ায় তাদের তথ্য হাসপাতালের খাতায় আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হয়নি।

খোঁজ নিয়ে জানা যায়, আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু এবং ১৫ বছরের কম বয়সী কিশোর-কিশোরী। ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, এলাকার অধিকাংশ কুকুরই পূর্ণবয়স্ক এবং অত্যন্ত আক্রমণাত্মক হয়ে উঠেছে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বিনা উসকানিতেই কুকুরগুলো পথচারীদের ওপর ঝাঁপিয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন। শিশুদের স্কুলে পাঠানো নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা।

কুকুরের কামড়ে আহতদের জন্য সবচেয়ে জরুরি হলো জলাতঙ্ক প্রতিরোধক ভ্যাকসিন বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিন। কিন্তু কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ভ্যাকসিনের কোনো সরবরাহ নেই। ফলে আহত রোগীদের বাধ্য হয়ে বাইরের ফার্মেসি থেকে উচ্চমূল্যে এই ভ্যাকসিন কিনতে হচ্ছে। এতে নিম্নবিত্ত ও সাধারণ মানুষ চরম আর্থিক ভোগান্তির শিকার হচ্ছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাইম হাসান হতাশা প্রকাশ করে বলেন, “সরকারিভাবে কুকুরের ভ্যাকসিন শুধুমাত্র বিশেষায়িত হাসপাতাল ও জেলা সদরেই সরবরাহ করা হয়। উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সে এই ভ্যাকসিন সরবরাহের কোনো ব্যবস্থা নেই।

কুকুরের এমন উপদ্রবে আহত হয়েছেন সাংবাদিক কাউসার তালুকদারসহ স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা। ক্ষুব্ধ এলাকাবাসী অবিলম্বে কুকুরগুলোর উপদ্রব বন্ধে প্রশাসনের কাছে কার্যকর ও দ্রুত পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

সার্বিক পরিস্থিতি নিয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পৌর প্রশাসক মো. রিফাতুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “কুকুরের উপদ্রবের বিষয়টি নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। খুব শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তিনি সবাইকে রাস্তাঘাটে সতর্কতার সঙ্গে চলাফেরা করার পরামর্শ দিয়েছেন।

সচেতন মহলের মতে, বর্তমান এমন ভীতিকর পরিস্থিতিতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনের দ্রুত ও কার্যকর উদ্যোগই পারে কুকুর আতঙ্ক দূর করে জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ