আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই একসঙ্গে রণবীর-দীপিকা, নিন্দুকদের মুখে কুলুপ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

অনেকদিন থেকেই বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন আর রণবীর সিং এর সংসার ভাঙার গুঞ্জণ চলছে সিনেমা পাড়ায়। শোনা যাচ্ছে বিয়ের বয়স পাঁচ বছর না পেরোতেই এই পাওয়ার কাপলের মধ্যে বনিবনা হচ্ছে না। তারা নাকি আলাদা হওয়ার সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন। এদিকে কদিন আগে রণবীরের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ফলাও করে শুভেচ্ছাও জানাননি দীপিকা। তখন বিচ্ছেদের জল্পনা বিষয়টি যেন আগুনে ঘি ঢাকার মতো কাজ করেছে। তবে এবার সমস্ত গুঞ্জনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে দিলেন রণবীর-দীপিকা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জন্মদিনে স্ত্রীকে সঙ্গে নিয়েই যে নিভৃতে ছুটি কাটাচ্ছেন অভিনেতা, তার হাতে গরম প্রমাণও দিলেন। ব্যস্ত শিডিউলের মাঝে আলিবাগে ‘মিনি ভ্যাকেশন’ মুডে রয়েছেন তারা। রণবীর সিংয়ের জন্মদিনে কেন কোনো বিশেষ শুভেচ্ছাবার্তা আসেনি দীপিকার পক্ষ থেকে? সেই প্রশ্ন তুলে যখন নেট দুনিয়ায় তোড়পাড় করেছেন নিন্দুকেরা, ঠিক সেই সময়েই তাদের মোক্ষম জবাব দিলেন রণবীর।

আলিবাগ থেকেই স্ত্রীর সঙ্গে আদুরে ছবি শেয়ার করে নিন্দুকদের জবাব দিলেন অভিনেতা। জন্মদিনে যারা শুভেচ্ছা জানিয়েছেন, সেই ছবির ক্যাপশনে তাদের ধন্যবাদও জালালেন রণবীর। এদিকে বহুদিন পর জুটিকে পাশাপাশি দেখে নিন্দুকদের মুখে কুলুপ। একটা ছবি দিয়ে সকলের মুখ বন্ধ করে দিলেন রণবীর সিং। প্রমাণ করে দিলেন তাদের মধ্যে সম্পর্কের মাধুর্যতা প্রথমে যেমন ছিল আজও ঠিক ততটাই রয়েছে।

বর্তমানে রণবীর সিং ব্যস্ত ‘রকি অর রানী কি প্রেম কাহিনি’র প্রচারে। ‘গালি বয়’ সিনেমার পর আবারও আলিয়া ভাটের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। ইতোমধ্যেই সর্বত্র ভাইরাল হয়েছে সিনেমাটির ট্রেলার। এখন দেখার এই সিনেমা বক্স অফিসে কতটা লক্ষ্মী লাভ করতে পারে।

উল্লেখ্য, ২০১৮ সালে বিয়ে করেন রণবীর-দীপিকা। দাম্পত্যের ছয় বছরে একাধিকবার তাদের সংসারে ভাঙনের গুঞ্জন শোনা গেছে বিটাউনের। তবে নিন্দুকদের কথায় কান না দিয়ে প্রকাশ্যেই স্ত্রীয়ের প্রতি বারবার প্রেম নিবেদন করেছেন রণবীর।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের একুশের বিশেষ নাটক ‘রক্ত-হলুদ সন্ধ্যা’


সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

২১শে ফেব্রুয়ারি ছিল রফিকের বিয়ের দিন। বিয়ে বাড়িতে কনে সেজে অপেক্ষায় ছিল তার প্রিয় মানুষ। কিন্তু রফিক গিয়েছিলেন মায়ের ভাষার মর্যাদা রক্ষা করতে। ১৪৪ ধারা ভেঙে মিছিলে নামেন তিনি। পুলিশের গুলিতে শহীদ হন রফিক। তার বুকের রক্তে রঞ্জিত হলো বাংলার রাজপথ। অন্যদিকে, বিয়ে বাড়িতে ফুলে ফুলে সাজানো আসরে কনে তখনও পথ চেয়ে বসে। সে জানে না—তার বর আর ফিরবে না। ফিরবে শুধু রক্তে ভেজা এক শহীদের নিথর দেহ। জীবন দিয়ে রফিক প্রমাণ করে গেলেন— মাতৃভাষার জন্য জীবন দেওয়াই সবচেয়ে বড় ভালোবাসা।

অমর একুশে উপলক্ষে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) নির্মাণ করেছে বিশেষ নাটক ‘রক্ত-হলুদ সন্ধ্যা’। নাটকে ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিকউদ্দিন আহমেদের মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মদানের ইতিহাস আবেগঘনভাবে উপস্থাপন করা হয়েছে। নাটকটি বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে সম্প্রচার করা হবে ২১ ফেব্রুয়ারি।

টানা তিনদিন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া এলাকার মনোরম লোকেশনে নাটকের দৃশ্য ধারণ করা হয়েছে। মো. ইমাম হোসাইনের কাহিনী ইকবাল খন্দকারের চিত্রনাট্যে নির্মিত রক্ত-হলুদ সন্ধ্যা নাটকটি প্রযোজনা করেছেন উম্মে হাবিবা দিনা। মহসিন চৌধুরীর পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সরোজ আহমেদ, সোহেলী, দেবাশীষ চৌধুরী, মীর জুবেদ, রমিতা ভৌমিক, মো. সেলিম, আফরোজা ইমা, সীমান্ত বড়ুয়া, ধীমান, অসিত নন্দী, সৌভিক দাশ প্রমুখ।

বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড, আবারও তহবিল পেল।


সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড, আবারও তহবিল পেল। ইতালির ফ্যাশন হাউস প্রাডার সাংস্কৃতিক প্রতিষ্ঠান ফন্ডাজিওনে প্রাডা থেকে এই তহবিল পেল সিনেমাটি। সম্প্রতি প্রতিষ্ঠানটির ঘোষিত তালিকায় দেখা যায়, এ বছর বাংলাদেশের সিনেমাটিসহ ১৪টি দেশের সিনেমার প্রকল্প এই অনুদান পাচ্ছে।সব কটি সিনেমা ১ কোটি ৭০ লাখ ডলার সহায়তা পাবে। এই তালিকায়
ইতালির ফ্যাশন হাউস প্রাডার সাংস্কৃতিক প্রতিষ্ঠান ফন্ডাজিওনে প্রাডা থেকে দ্য ডিফিকাল্ট ব্রাইড পাবে ১ কোটি ১৬ লাখ টাকার তহবিল (৮০ হাজার ইউরো)। ইতিপূর্বে একক ভাবে দেশের কোনো সিনেমা এত বড় অঙ্কের সহায়তা কোনো সিনেমা পায়নি।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ