আজঃ বুধবার ২৯ এপ্রিল, ২০২৬

ভারতের পরে রাশিয়ার তেল সস্তা মূল্যে পাকিস্তানে পৌঁছেছে 

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইউক্রেন যুদ্ধের পর থেকেই বিশেষ ছাড়ে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনছে ভারত। সেই তেল ভারতে পরিশোধিত হয়ে আবার ইউরোপ, আমেরিকাতে পৌঁছচ্ছে। এতে লাভ হচ্ছে ভারতের সংস্থাগুলোর। অপরদিকে পাকিস্তানের অবস্থা এখন খুবই করুণ। আকাশছোঁয়া দাম হয়েছে পেট্রোলের।

এদিকে রাশিয়ান অপরিশোধিত তেলের প্রতীক্ষিত কার্গো ৫০ হাজার টন তেল নিয়ে রোববার পাকিস্তানের করাচি পোর্ট ট্রাস্টে নোঙর করেছে। রাশিয়ার কাছ থেকে ছাড়ে পাওয়া এই তেল ওমানের বন্দর হয়ে পাকিস্তানের জলসীমায় পৌঁছেছে।

পাকিস্তান স্টেট অয়েলের একজন শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাশিয়ান অপরিশোধিত পণ্য বহনকারী একটি কার্গো জাহাজ রোববার ভোর ৩টায় করাচি পোর্ট ট্রাস্ট (কেপিটি) এখতিয়ারে পৌঁছেছে এবং আনুষ্ঠানিকভাবে কেপিটিতে নোঙর করেছে।

তিনি বলেন, সোমবার (আজ) থেকে অপরিশোধিত তেল অফলোড করার প্রক্রিয়া শুরু হবে এবং পাকিস্তান রিফাইনারি লিমিটেড (পিআরএল) স্টোরে সংরক্ষণ করা হবে।

ওই কর্মকর্তা বলেন, অপরিশোধিত তেল পরিশোধন করার পর তেলের গুণমান, ফলন, পরিবহন খরচ এবং বাণিজ্যিক কার্যকারিতা নিয়ে সরকারের কাছে একটি প্রতিবেদন জমা দেওয়া হবে। প্রতিবেদনের অনুমোদনের পর, সরকার রাশিয়ার সাথে জিটুজি দীর্ঘমেয়াদী চুক্তিতে যাবে।

পাকিস্তানি কর্মকর্তা বলেন, রাশিয়ান কার্গো এক লাখ টন অপরিশোধিত তেল বহনকারী একটি পাইলট জাহাজ ২৭-২৮ মে ওমানে পৌঁছানোর কথা ছিল। তবে সেটি সময়সূচি পিছিয়ে ৭ জুন ডুকম ওমানি বন্দরে পৌঁছায়।

পরে ওমান থেকে ৫০ হাজার টন ধারণক্ষমতার একটি ছোট জাহাজে রাশিয়ান কর্তৃপক্ষ পাকিস্তানে অপরিশোধিত পণ্য পরিবহনের ব্যবস্থা করে। জাহাজটি ডুকমে ফিরে যাবে এবং ২০ জুনের মধ্যে অবশিষ্ট ৫০ হাজার টন অপরিশোধিত তেল পাকিস্তানে আনবে।

পাকিস্তান তার অপরিশোধিত তেলের ৭০ শতাংশ আমদানি করে। এগুলো পিআরএল, ন্যাশনাল রিফাইনারি লিমিটেড, পাক আরব রিফাইনারি লিমিটেড এবং বাইকো পেট্রোলিয়াম পরিশোধন করে।

বাকি ৩০ শতাংশ স্থানীয়ভাবে উৎপাদন এবং পরিশোধন করে অ্যাটক রিফাইনারি লিমিটেডসহ স্থানীয় শোধনাগারগুলো। বৈশ্বিক মূল্যবৃদ্ধির মধ্যে পাকিস্তান তার তেল আমদানির উৎসকে বৈচিত্র্য আনতে চাইছে বলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইউক্রেনে হামলার পর বহুমুখী নিষেধাজ্ঞায় পড়েছে রাশিয়া। এমন অবস্থায় বিশ্বের অপরিশোধিত তেলের অন্যতম উৎপাদক দেশটি ব্যাপক ছাড়ে তেল বিক্রি করছে। ভারত ব্যাপকভাবে রাশিয়া থেকে তেল ক্রয় বাড়িয়েছে। অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানও রাশিয়া থেকে তেল ক্রয়ের চেষ্টা করছে।

প্রাথমিকভাবে এক লাখ টন তেল নেবে পাকিস্তান। সেটি ঠিকভাবে বাস্তবায়ন হলে চুক্তি বাড়াবে দুই দেশ। ব্যাংক অব চায়নার মাধ্যমে চীনা মুদ্রা ইউয়ানে রাশিয়াকে তেলের মূল্য পরিশোধ করবে পাকিস্তান।

সূত্র: দ্য নিউজ পিকে

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ট্রাম্পেরব মন্তব্যকে অসংলগ্ন অনুপযুক্ত এবং কুরুচিপূর্ণ বলেছেন জশওয়াল


সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শেয়ার করা একটি পোস্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের এই মন্তব্যকে অসংলগ্ন অনুপযুক্ত এবং কুরুচিপূর্ণ বলে আখ্যা দিয়েছে।

গত বুধবার (২২ এপ্রিল) রাতে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার আইন নিয়ে একটি দীর্ঘ পডকাস্ট শেয়ার করেন। সেখানে অভিযোগ করা হয়, ভারত ও চীনের মতো দেশগুলো থেকে আসা অভিবাসীরা যুক্তরাষ্ট্রে আসে সন্তান জন্ম দিতে। একই সঙ্গে তারা প্রযুক্তিখাত দখল করে নিচ্ছে ও শ্বেতাঙ্গ মার্কিনিদের কর্মসংস্থান নষ্ট করছে।

ওই পোস্টে আপত্তিকর ভাষায় বলা হয়, জন্মের পর একটি শিশু তাৎক্ষণিক নাগরিক হয়ে যায়। তারপর চীন, ভারত বা গ্রহের অন্য কোনো ‘জাহান্নাম’ থেকে তাদের পুরো পরিবারকে নিয়ে আসে।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এট প্রতিক্রিয়ায় বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের শেয়ার করা এই মন্তব্যগুলো স্পষ্টতই তথ্যহীন এবং সুরুচিহীন। এটি ভারত-মার্কিন সম্পর্কের প্রকৃত প্রতিফলন নয়, যা দীর্ঘকাল ধরে পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য ও ভারতীয় বংশোদ্ভূত নেতা আমি বেরা এই পোস্টটিকে ‘আপত্তিকর ও অজ্ঞতাসূচিত’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন-প্রেসিডেন্ট ট্রাম্পের মতো মানুষ, যিনি সম্পদ ও বিলাসিতার মধ্যে বড় হয়েছেন- তিনি কোনোদিন অভিবাসী পরিবারের সংগ্রাম বুঝতে পারবেন না।

আরব আমিরাতে দুই বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠানে এস এস সি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে


সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


আরব আমিরাতে দুই বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সংযুক্ত আরব আমিরাতের দুটি বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে এসএসসি পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা।

আবুধাবির শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ এবং উত্তর আমিরাতের রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলের পরীক্ষা কেন্দ্রে বাংলা প্রথম পত্র দিয়ে এ পরীক্ষা শুরু হয়।

আবুধাবির শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ ও হল সুপার কিরণ আখতার জানান, তার প্রতিষ্ঠান থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেন ৫০ জন পরীক্ষার্থী। এর মধ্যে নিয়মিত ৩৮ জন এবং অনিয়মিত ১২ জন।

অন্যদিকে, উত্তর আমিরাতের রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন ৪৫ জন। তবে পরীক্ষায় অংশ নেন ৪৪ জন, ১ জন অনুপস্থিত ছিলেন বলে জানান বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আবু তাহের মোহাম্মদ শাহনেওয়াজ। পরীক্ষার্থীদের মধ্যে ২৪ জন বিজ্ঞান বিভাগের এবং ২১ জন ব্যবসায় শিক্ষা বিভাগের।

আলোচিত খবর

সৌদি আরব থেকে আসছে আরো ১ লাখ টন অপরিশোধিত তেল


সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সৌদি আরব থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রামের পথে রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ৫ মে রাতে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। রোববার চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক শরীফ হাসনাত এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে অপরিশোধিত তেল নিয়ে জাহাজটি আসছে।

জানা গেছে, চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ণ রিফাইনারীতে (ইআরএল) কাঁচামাল হিসেবে ক্রুড অয়েল ব্যবহৃত হয়। আমদানিকৃত ক্রুড এখানে পরিশোধনের পর সরবরাহ করা হয় জ্বালানি তেল বিপণনকারী কোম্পানিগুলোর কাছে। মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে ক্রুড অয়েল আনতে না পারায় কাঁচামাল সংকটে গত ১২ এপ্রিল থেকে রিফাইনারিটির প্রধান প্ল্যান্টসহ দুটি প্ল্যান্ট বন্ধ রয়েছে। নতুন চালান এলে ইউনিট দুটি পুনরায় উৎপাদনে ফিরতে সক্ষম হবে।

চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক শরীফ হাসনাত জানান, সৌদি আরব থেকে ‘এমটি নাইনেমিয়া’ নামের একটি জাহাজ এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে আসছে। এটি এরইমধ্যে লোহিত সাগর অতিক্রম করেছে এবং নিরাপদ রুট ধরে বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। ইয়েমেন উপকূলের ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে জাহাজটি বিকল্প পথ ব্যবহার করছে।

তিনি বলেন, জাহাজটি সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ২১ এপ্রিল সকালে যাত্রা শুরু করে। এর আগে, রাতভর তেল লোডিং কার্যক্রম সম্পন্ন করা হয়। এই চালান দেশে পৌঁছালে ইস্টার্ন রিফাইনারির উৎপাদন কার্যক্রম স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। কাঁচামালের সংকটে সম্প্রতি শোধনাগারটির কার্যক্রম সীমিত হয়ে পড়েছিল। জাহাজ হরমুজ প্রণালীতে জটিল পরিস্থিতির কারণে আরেকটি তেলবাহী সৌদি আরবের রাস তানুরা বন্দরে আটকা পড়েছে।

জ্বালানি খাত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশে মোট চাহিদার বড় অংশই আমদানিনির্ভর। পরিবহন খাত সবচেয়ে বেশি জ্বালানি ব্যবহার করে। এরপর রয়েছে কৃষি, বিদ্যুৎ ও শিল্প খাত। এসব খাতে ডিজেলের চাহিদা সবচেয়ে বেশি। এর পরেই রয়েছে ফার্নেস অয়েলসহ অন্যান্য জ্বালানি। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই চালান দেশে পৌঁছালে জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা ফিরে আসবে এবং উৎপাদন কার্যক্রমও স্বাভাবিক হবে বলে তারা মনে করেন।

আরও পড়ুন

সর্বশেষ