আজঃ বুধবার ৬ মে, ২০২৬

জিনিয়াস পুরস্কার ও শিশু উৎসবে মেয়র রেজাউল

দেশ ও জাতিকে সঠিক পথের দিশা দিতে পারে মেধাবীরাই

নিজস্ব প্রতিবেদক

জিনিয়াস মেধাবৃত্তি পুরস্কার ও শিশু উৎসবে মেধাবী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিচ্ছেন প্রধান অতিথি চট্টগ্রাম সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী ও অতিথিরা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, দেশকে কল্যাণমুখী রাষ্ট্রে উন্নীত করতে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম। আর মেধাবীরাই দেশ ও জাতিকে দিতে পারে সঠিক পথের দিশা। তাই নীতির প্রশ্নে অটুট থেকে আত্মকেন্দ্রিকতা পরিহার করে শিক্ষার্থীদের যোগ্য মানুষ হয়ে আলোকিত সমাজ ও দেশ গড়ার ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার (২৪ মে) বিকালে চট্টগ্রাম নগরের এলজিইডি মিলনায়তনে জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি পুরস্কার বিতরণ ও শিশু উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জীবনে বড় হতে হলে লেখাপড়ার বিকল্প নেই উল্লেখ করে মেয়র আরও বলেন, আজকের মেধাবীরা আগামী দিনের সম্পদ। আজকে যারা ভালো রেজাল্ট করেছে তারা একদিন দেশকে নেতৃত্ব দিবে। তাই সুস্থ ও সুষ্ঠু প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মেধা বিকাশ ঘটানোর সুযোগ অবারিত করতে হবে। এক্ষেত্রে জিনিয়াস মেধাবৃত্তি পরীক্ষা শিশুদের জন্য সময়োপযোগী এবং শিক্ষাবান্ধব একটি উদ্যোগ। আমি জিনিয়াসের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।

অনুষ্ঠানের উদ্বোধক চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসনিক) প্রফেসর ড. সেকান্দর চৌধুরী বলেন, জাতিকে সঠিক বন্দরে পৌঁছে দিতে হলে লেখাপড়া করে মানুষের মত মানুষ হতে হবে। দেশকে নেতৃত্ব দেয়ার গুণাবলী অর্জন করতে হবে। সুশিক্ষাই কেবল দেশ ও জাতিকে সঠিক পথের দিশা দিতে পারে। তাই সবাইকে সুশিক্ষা অর্জনে মনোযোগী হতে হবে।
জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম আর আজিমের সভাপতিত্বে ইফতেখার হোসেন তিশন ও বিলকিছ আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জিনিয়াস প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক সরোজ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছ, সিপ্লাসটিভি ও চাটগাঁ নিউজের প্রধান সম্পাদক আলমগীর অপু, জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান লায়ন বিপ্লব মিত্র, উপদেষ্টামন্ডলীর সদস্য লায়ন আফসার হোছাইন চৌধুরী, লায়ন অনুপ কুমার রায়, লায়ন সমর কুমার দে প্রমুখ।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. ইউনুছ বলেন, আজকের মেধাবীরা একদিন দেশকে নেতৃত্ব দিবে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হবে। দেশের উন্নয়নে তারা মেধা ও মননশীলতার পরিচয় দিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশকে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাবে। আগামী প্রজন্মকে এগিয়ে নিতে জিনিয়াস ফাউন্ডেশনের প্রচেষ্টা প্রশংসার দাবিদার।

সভাপতির বক্তব্যে এম আর আজিম বলেন, দেশের আগামী প্রজন্মকে নানা উৎসাহমূলক প্রতিযোগিতার মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। শুরু থেকে শিশুদের সঠিকভাবে গড়ে তোলা সম্ভব না হলে মেধা ও মননে পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আমরা শিশুদের মধ্যে যখন জ্ঞানের আলো দিতে পারবো তখনই তারা নিজেদের মধ্যে শক্তি খুঁজে পাবে।
অনুষ্ঠানে জিনিয়াস সদস্য সচিব মিয়া এমএ করিম, যুগ্ম সদস্য সচিব সুশান্ত কুমার শীল, সাংগঠনিক সম্পাদক রিদওয়ানুল হক, রাশেদুল আলম চৌধুরী, দিদারুল আলম, ইমতিয়াজ রহমান খান, সানজিদা শাহরিন, তানজিম আহমেদ, সাঈদ মো. সাইমুন সাকিবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে চট্টগ্রাম মহানগরের প্রায় একশ’ স্কুলের কে জি থেকে অষ্টম শ্রেণির চার শতাধিক মেধাবি শিক্ষার্থীর হাতে সনদ, ক্রেস্ট, ল্যাপটপ, নগদ অর্থ ও ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ পুরস্কার হিসেবে তুলে দেন অতিথিরা। জিনিয়াস মেধাবৃত্তি পুরস্কার ও শিশু উৎসবে মেধাবী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিচ্ছেন প্রধান অতিথি চট্টগ্রাম সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী ও অতিথিরা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে ইউসিটিসির সেমিনার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (ইউসিটিসি)-এর উদ্যোগে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। ডিপ্লোমা পর্যায়ের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার গুরুত্ব, একাডেমিক অগ্রগতি এবং পেশাগত উন্নয়নের সম্ভাবনা তুলে ধরার লক্ষ্যে সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউসিটিসির উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ। বিশেষ অতিথি ছিলেন চুয়েট-এর প্রফেসর ও সাবেক উপ-উপাচার্য ড. জামালউদ্দিন আহমেদ, রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস।

সেমিনারে বক্তারা ডিপ্লোমা শিক্ষা সম্পন্ন করার পর উচ্চশিক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা, প্রকৌশল শিক্ষায় ক্যারিয়ার গঠনের সুযোগ, গবেষণা এবং আন্তর্জাতিক পর্যায়ে সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।পাশাপাশি ইউসিটিসির আধুনিক একাডেমিক পরিবেশ, উন্নত ল্যাব সুবিধা এবং সমসাময়িক শিক্ষা ব্যবস্থাপনা সম্পর্কে উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের অবহিত করা হয়।

সাউদার্ন ইউনিভার্সিটিতে শেক্সপিয়ার স্মরণে নানা আয়োজন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইংরেজি সাহিত্যের কালজয়ী নাট্যকার, সাহিত্যিক ও কবি উইলিয়াম শেক্সপিয়ার এর জন্ম ও মৃত্যুবার্ষিকী স্মরণে সাউদার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের হল রুমে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান।

বিভাগীয় প্রধান আরমান হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার এএফএম মোদাচ্ছের আলী, কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী ।ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি, নাট্যাংশ, সংগীত এবং শেক্সপিয়ারের সাহিত্যকর্মভিত্তিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। এছাড়াও তাঁর সাহিত্যকর্ম, নাট্যচর্চা এবং বিশ্বসাহিত্যে তাঁর অবদান নিয়ে আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান বলেন, শেক্সপিয়ারের সাহিত্য আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং নতুন প্রজন্মের কাছে তাঁর সাহিত্যচর্চা মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।অন্যান্য বক্তারা বলেন, শেক্সপিয়ারের সাহিত্য শুধু ইংরেজি সাহিত্যের সম্পদ নয়, বিশ্ব সভ্যতারও এক অমূল্য ঐতিহ্য।

আলোচিত খবর

ক্রুড অয়েলের সরবরাহ স্বাভাবিক উৎপাদনে ফিরবে একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি।মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ সময় ধরে ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) আমদানি ব্যাহত হওয়ায় গত ১৪ এপ্রিল প্রতিষ্ঠানটির ক্রুড অয়েল প্রসেসিং ইউনিট বন্ধ হয়ে যায়। যার প্রভাব পড়ে পুরো রিফাইনারিতে। ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) সংকট কেটে যাওয়ায় উৎপাদনে ফিরছে রিফাইনারিটি।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ৭ মে থেকে প্রতিষ্ঠানটির অপারেশন কার্যক্রম পুনরায় শুরু হবে। এদিকে, বাংলাদেশ শিপিং করপোরেশন জানিয়েছে, চলতি মাসের শেষদিকে সংযুক্ত আরব আমিরাত থেকেও আরও এক লাখ টন ক্রুড অয়েল আসার কথা রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সূত্রে জানা গেছে, রিফাইনারিতে সাধারণত সৌদি আরবের এরাবিয়ান লাইট এবং সংযুক্ত আরব আমিরাতের মারবান ক্রুড অয়েল পরিশোধন করা হয়। প্রতিবছর চাহিদা অনুযায়ী প্রায় ১৫ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি করা হয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় গত ১৮ ফেব্রুয়ারির পর আর কোনো ক্রুড অয়েল দেশে আসেনি।

এতে করে প্রথমবারের মতো উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি, যা ১৯৬৮ সালে বাণিজ্যিক উৎপাদন শুরুর পর নজিরবিহীন ঘটনা।পরবর্তীতে বিকল্প রুট ব্যবহার করে তেল আমদানির উদ্যোগ নেয় বিপিসি। এর অংশ হিসেবে লোহিত সাগর হয়ে সৌদি আরব থেকে ‘এমটি নিনেমিয়া’ নামের একটি জাহাজে এক লাখ টন ক্রুড অয়েল দেশে আনা হচ্ছে। জাহাজটি ৫ মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে এবং ৬ মে থেকে তেল খালাস শুরু হবে। ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (প্ল্যানিং অ্যান্ড শিপিং) মো. মোস্তাফিজুর রহমান জানান, সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ টন ক্রুড অয়েলবাহী একটি জাহাজ ৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। জাহাজ থেকে তেল খালাস শেষে ৭ মে থেকে পরিশোধন কার্যক্রম শুরু হবে। তিনি আরও বলেন, আপাতত ক্রুড অয়েলের বড় ধরনের কোনো সংকটের আশঙ্কা নেই। চলতি মাসেই আরও একটি জাহাজ তেল নিয়ে দেশে আসার কথা রয়েছে, ফলে সরবরাহ স্বাভাবিক থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ