আজঃ বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬

উখিয়ার টিএনটি গুচ্ছ গ্রামে মসজিদ- মাদ্রাসার দখল কৃত জমি উদ্ধারে অবস্থান কর্মসূচি

আবু বক্কর সিদ্দিক উখিয়াঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের টিএনটি গুচ্ছ গ্রাম জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার জমি, কবরস্থানের জায়গায় রাস্তা এবং উখিয়া স্পেশালাইজড হাসপাতাল কতৃক জোরপূর্বক জায়গা দখল করে স্থাপনা নির্মাণ কৃত জায়গা উদ্ধারের লক্ষ্যে মসজিদ পরিচালনা কমিটি ও স্থানীয় জনসাধারণ স্পেশালাইজড হাসপাতালের প্রবেশপথে  অবস্থান  কর্মসূচি পালন করেছে।

স্থানীয় গ্রামবাসীর অভিযোগ তাদের মসজিদের জায়গা দখল,বৃটিশ আমলের জনপথ দূমোয়ার পথ ( রাস্তা) দখল করে স্থাপনা নির্মাণ করে।  পরে কবরস্থানের উপর দিয়ে আরেকটি রাস্তা করে দেওয়ায় হয়, যেটি সবচাইতে মর্মান্তিক বলে দাবি করে তারা। তারা আরো জানায় ঐ গ্রামের মানুষ ও ছাত্র-ছাত্রীদের একমাত্র খেলার একটি মাঠ ছিল । ২০১৭ সালের আগস্টে মানবতার খাতিরে বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দে সরকার। তখন রোহিঙ্গাদের সেবায় দেশি-বিদেশি অনেক এনজিও কাজ করতে আসে উখিয়াতে। সেখান থেকে কিছু এনজিও ও স্থানীয় আওয়ামী লীগের একটি প্রভাবশালী মহল যুগ সাজসে তাদের একমাত্র খেলার মাঠটি দখল করে অবৈধ সুবিধা নিয়ে এনজিওদের কে সহযোগিতা করে স্থাপনা নির্মাণ করে পরে সেটি উখিয়া স্পেশালাইজ হাসপাতাল হয়। তখনকার সময়ে তারা মানববন্ধন বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচি পালন করা সহ সরকারি বিভিন্ন দপ্তরে গিয়েও তারা ন্যায় বিচার পায়নি বলে দাবি করে।

অবস্থান কর্মসূচি থেকে বক্তারা বলেন উপজেলা নির্বাহী অফিসার উখিয়া বরাবরে তারা লিখিত অভিযোগ করেছেন। এই ন্যায্য দাবি আদায়ে গত একমাস ধরে মসজিদ পরিচালনা কমিটি ও স্থানীয় জনগণ শান্তিপূর্ণ আন্দোলন করা যাচ্ছেন সেই আন্দোলনের ধারাবাহিকতায় গত ১৮ সেপ্টেম্বরে স্পেশালাইজড হাসপাতালের সামনে গত ২৬ সেপ্টেম্বর উখিয়া সদর স্টেশনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত সমাধান করার জন্য কোন উদ্যোগ না নেয়ায় খুব ও হতাশা প্রকাশ করেন তারা। তাদের দাবি দখলকৃত সমস্ত জায়গা তাদেরকে ফেরত দিতে হবে ও উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থাও করতে হবে। যদি তাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে তারা পরবর্তীতে অনশন, বিক্ষোভ সহ বড় ধরনের কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন। তাই রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিওর ঊর্ধ্বতন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার উখিয়া ও সহকারী কমিশনার ভুমির প্রতি জোর দাবি জানিয়ে তাদের দখলকৃত জায়গা উদ্ধারে সহযোগিতা কামনা করেন।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সহ সভাপতি নুরুল ইসলাম সিকদার,উখিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মানিক,উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল রহমান সিকদার, কেন্দ্রীয় ওলামা দলের নেতা মাওলানা নুরুল হাসান আযাদ যুক্তিবাদী, রাজাপালং ইউনিয়ন দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন সিকদার, উখিয়া উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন,রাজাপালং সাংগঠনিক ইউনিয়ন দক্ষিণ শাখা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, রাজাপালং দক্ষিণ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম সিকদার, যুবনেতা নেতা রফিক উদ্দিন,এনামুল কবির,মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নুরুল আলম সওদাগর, সাধারণ সম্পাদক তুফা সওদাগর,সহ মসজিদ পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ, স্থানীয় জনসাধারণ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, পেশাজীবি ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। তারা এতদিন পর্যন্ত এটির সমাধান না হওয়ায় খুব প্রকাশ করেন এবং এনজিও কর্মকর্তা ও প্রশাসনের প্রতি আহবান জানান দ্রুত সময়ের মধ্যে মসজিদ পরিচালনা কমিটির সাথে বসে যেন সমাধান করে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রাজশাহীতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজশাহীর চারঘাটে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার সরদহ রেলস্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ বুধবার চারঘাট মডেল থানায় একটি মামলা হয়েছে। ট্রেনে পপকর্ন বিক্রি করে জীবিকা নির্বাহ করেন এই দম্পতি। পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, নাটোর সদর উপজেলার ওই দম্পতি প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলে ট্রেনে পপকর্ন বিক্রির জন্য বাড়ি থেকে বের হন।

ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ‘ঢাকা মেইল’ ট্রেনে পপকর্ন বিক্রি শেষে রাত প্রায় ১টার দিকে তারা সরদহ স্টেশনে নামেন। পরে স্টেশনসংলগ্ন একটি চায়ের দোকানে বসে বিস্কুট খাচ্ছিলেন তারা। এ সময় এক ব্যক্তি লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।
হামলাকারী প্রথমে স্বামীকে লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে এবং তাকে একটি পরিত্যক্ত দোকানের পাশে বেঁধে রাখে। এরপর তার স্ত্রীকে স্টেশনসংলগ্ন জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এসময় তাদের পপকর্ন বিক্রির টাকা ছিনিয়ে নিয়ে যায় বলেও অভিযোগ করেছেন তারা।

ভুক্তভোগী স্বামী জানান, তিনি চিৎকার করলে প্রায় ৪৫ মিনিট পর আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে তিনি জঙ্গল থেকে তার স্ত্রীকে উদ্ধার করেন। স্থানীয়দের মাধ্যমে অভিযুক্তের নাম আশরাফুল ইসলাম বলে জানতে পারেন। আশরাফুল চারঘাট উপজেলার হলিদাগাছী জাগিরপাড়া গ্রামের বাসিন্দা।

চট্টগ্রামের বাংলাবাজারে রেলের বগিতে আগুন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের মাঝিরঘাট বাংলাবাজার এলাকায় রেলের কয়েকটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের একজন কর্মকর্তা বলেন, বারিকবিল্ডিং এলাকার পাশে এসআরবি স্টেশনে রেলের পুরাতন বগিতে আগুন লাগার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুন নির্বাপণে কাজ করছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।

আলোচিত খবর

সৌদি আরব থেকে আসছে আরো ১ লাখ টন অপরিশোধিত তেল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সৌদি আরব থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রামের পথে রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ৫ মে রাতে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। রোববার চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক শরীফ হাসনাত এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে অপরিশোধিত তেল নিয়ে জাহাজটি আসছে।

জানা গেছে, চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ণ রিফাইনারীতে (ইআরএল) কাঁচামাল হিসেবে ক্রুড অয়েল ব্যবহৃত হয়। আমদানিকৃত ক্রুড এখানে পরিশোধনের পর সরবরাহ করা হয় জ্বালানি তেল বিপণনকারী কোম্পানিগুলোর কাছে। মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে ক্রুড অয়েল আনতে না পারায় কাঁচামাল সংকটে গত ১২ এপ্রিল থেকে রিফাইনারিটির প্রধান প্ল্যান্টসহ দুটি প্ল্যান্ট বন্ধ রয়েছে। নতুন চালান এলে ইউনিট দুটি পুনরায় উৎপাদনে ফিরতে সক্ষম হবে।

চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক শরীফ হাসনাত জানান, সৌদি আরব থেকে ‘এমটি নাইনেমিয়া’ নামের একটি জাহাজ এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে আসছে। এটি এরইমধ্যে লোহিত সাগর অতিক্রম করেছে এবং নিরাপদ রুট ধরে বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। ইয়েমেন উপকূলের ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে জাহাজটি বিকল্প পথ ব্যবহার করছে।

তিনি বলেন, জাহাজটি সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ২১ এপ্রিল সকালে যাত্রা শুরু করে। এর আগে, রাতভর তেল লোডিং কার্যক্রম সম্পন্ন করা হয়। এই চালান দেশে পৌঁছালে ইস্টার্ন রিফাইনারির উৎপাদন কার্যক্রম স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। কাঁচামালের সংকটে সম্প্রতি শোধনাগারটির কার্যক্রম সীমিত হয়ে পড়েছিল। জাহাজ হরমুজ প্রণালীতে জটিল পরিস্থিতির কারণে আরেকটি তেলবাহী সৌদি আরবের রাস তানুরা বন্দরে আটকা পড়েছে।

জ্বালানি খাত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশে মোট চাহিদার বড় অংশই আমদানিনির্ভর। পরিবহন খাত সবচেয়ে বেশি জ্বালানি ব্যবহার করে। এরপর রয়েছে কৃষি, বিদ্যুৎ ও শিল্প খাত। এসব খাতে ডিজেলের চাহিদা সবচেয়ে বেশি। এর পরেই রয়েছে ফার্নেস অয়েলসহ অন্যান্য জ্বালানি। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই চালান দেশে পৌঁছালে জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা ফিরে আসবে এবং উৎপাদন কার্যক্রমও স্বাভাবিক হবে বলে তারা মনে করেন।

আরও পড়ুন

সর্বশেষ