আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

পূর্ব পাহাড়তলী মুক্তিযোদ্ধা কলোনীতে মুক্তিযোদ্ধাদের নির্যাতন ও হুমকির অভিযোগ

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

চট্টগ্রাম নগরের পূর্ব পাহাড়তলীর মুক্তিযোদ্ধা কলোনীর লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রায় সময় একটি ভূমিদস্যুচক্র ১৯৯৫ সালে গড়ে উঠা এ কলোনীটিতে হামলা, ভাংচুর ও মারধর করছে। মুক্তিযোদ্ধাদের বাড়ি ঘর ছেড়ে অন্যত্র চলে যেতে হুমকি দিচ্ছে। প্রতিরাতেই অস্ত্রের মহড়ার কারণে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

চট্টগ্রাম প্রেসক্লাবে রোববার এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন বীর মুক্তিযোদ্ধা এস এম শাহ আলম। তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা প্রগতি বহুমুখী সমবায় সমিতির প্রধান উপদেষ্টা এ এম তাহের।
সংবাদ সম্মেলনে বলা হয়, যুদ্ধাহত গরীব অসহায় বীর মুক্তিযোদ্ধারা সরকারি খাস জমি বরাদ্ধপ্রাপ্ত হয়ে ১৯৯৫ সাল থেকে বসবাস করে আসছে। ২০১৯ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট সমিতির পক্ষে নিষেধাজ্ঞা জারি করেন। সমিতির আওতাভুক্ত জায়গাটি সম্প্রতি জবর দখলের চেস্টা চালিয়ে যাচ্ছে  একদল দুর্বৃত্ত। গত নভেম্বরের পর থেকেই প্রায় সময় ২০/২৫ জনের সন্ত্রাসীচক্র কলোনীতে ঘুমান্ত লোকজনের উপর হামলা,বাড়ি-ঘর ভাংচুর এবং বয়োবৃদ্ধ মুক্তিযোদ্ধাদের মারধর করছে। বাড়ি ঘর ছেড়ে অন্যত্র চলে যেতে হুমকি দিচ্ছে। তারা বেশ কিছু জায়গা জবরদখলও করে নিয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, বিষয়গুলো নিয়ে গত ৮ জানুয়ারি স্থানীয় থানায় সাধারণ ডায়েরি ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগও করা হয়েছে। পুলিশ প্রশাসনের নিস্ক্রিয়তায় সন্ত্রাসীচক্রটি বেপরোয়া হয়ে উঠেছে।
এ এম তাহের বলেন, সমিতি মুক্তিযোদ্ধা, পঙ্গু, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। তাদের রক্ষার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউছুফ
বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দোহা আলী, কীর মুক্তিযোদ্ধা সামশুল হুদা, বীর মুক্তিযোদ্ধা লেয়াকত হোসেন, মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা ফজলুল বারী প্রমূখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিএমপির নতুন কমিশনার মো. শওকত আলী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

এছাড়া বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ