আজঃ বুধবার ৬ মে, ২০২৬

নেত্রকোণায় বাংলাদেশ গ্রন্থাগার ফাউন্ডেশন কতৃক অনুমোদিত গ্রন্থাগারের কার্যনির্বাহী কমিটি গঠন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোনা জেলা গ্রন্হাগারের কমিটি গঠন। সভাপতি সাখাওয়াত, সাধারণ সম্পাদক আজিজুর রহমানগ্রন্থাগারে বই পড়ি,আলোকিত মানুষ গড়ি”- এ লক্ষ্যে বাংলাদেশ গ্রন্থাগার ফাউন্ডেশন কতৃক অনুমোদন পেয়েছে ৩৫ সদস্যবিশিষ্ট (২০২৫-২৬)নেত্রকোণা জেলা কার্যনির্বাহী কমিটি।

 

বাংলাদেশ গ্রন্থাগার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মো: এমাযুস সরদার রাহাত এবং শাহিনূর আক্তারের (নির্বাহী পরিচালক) যৌথ স্বাক্ষরে এ কমিটি অনুমোদন পায়।৩৫ সদস্যবিশিষ্ট জেলা কার্যনির্বাহী কমিটিতে (২০২৫-২৬) যারা স্হান পেয়েছেন ;যথাক্রমে সাখাওয়াত হোসেন মাস্টার, সভাপতি, আয়েশা সুলেয়মান পল্লী পাঠাগার, বারহাট্টা,

নেত্রকোণা,সিনিয়র সহ- সভাপতি, মাহমুদুল হাসান শামীম তালুকদার, প্রতিষ্ঠাতা, আরফান তালুকদার স্মৃতি পাঠাগার, নেত্রকোণা সদর, সহ- সভাপতি, রতন কুমার দাস, প্রতিষ্ঠাতা, বনমালী পাঠাগার, দিগজান,নেত্রকোণা সদর,সহ- সভাপতি, কামাল হোসেন, প্রতিষ্ঠাতা,আ: লতিফ স্মৃতি পাঠাগার, মদন,নেত্রকোণা,সাধারণ সম্পাদক আজিজুর রহমান, নির্বাহী পরিচালক, এমপি হাবিবা খান মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা একাডেমি লাইব্রেরি, নেত্রকোণা,সহ- সাধারণ সম্পাদক, রেজোয়ান মাসুদ,প্রতিষ্ঠাতা,আবুল হাসিম মাস্টার স্মৃতি পাঠাগার, পূর্ব ধলা, নেত্রকোণা,সাংগঠনিক

সম্পাদক, শফিকুল ইসলাম, প্রতিষ্ঠাতা,রাজ পাড়া যুব পাঠাগার, পূর্ব ধলা, নেত্রকোণা, কোষাধ্যক্ষ, রেবেকা সুলতানা, লাইব্রেরিয়ান, কর্ণেল আবু তাহের পাঠাগার,পূর্ব ধলা, নেত্রকোণা, দপ্তর সম্পাদক শাহরিয়া জামিল,প্রতিষ্ঠাতা,আব্দুল মোতালেব স্মৃতি পাঠাগার, ইসলামপুর,নেত্রকোণা সদর, প্রচার ও প্রকাশনা সম্পাদক লাকী আক্তার, পরিচালক, মনসুর নাহার গ্রন্থাগার, পূর্ব ধলা,নেত্রকোণা,পাঠাগার সম্পাদক খাদিজাতুল কুবরা,পরিচালক, আমানউল্লাহ ক্লিনিক এন্ড পাঠাগার, পূর্ব ধলা,নেত্রকোণা,শিক্ষা ও পাঠচক্র সম্পাদক, নাজিম উদ্দীন, প্রতিষ্ঠাতা,হবিবপুর জনকল্যাণ পাঠাগার, পূর্ব ধলা,নেত্রকোণা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শিমুল বাশার,সভাপতি, আ: মজিদ স্মৃতি পাঠাগার, কলমাকান্দা, নেত্রকোণা,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আজজামা আসকা

হৃদি,পরিচালক, ফজলুর রহমান খান এমপি জনকল্যাণ পাঠাগার, নেত্রকোণা, পরিবেশ বিষয়ক সম্পাদক, রোকেয়া আক্তার, প্রতিষ্ঠাতা, ডা.নুরুল ইসলাম ভূঁইয়া জনকল্যাণ পাঠাগার, বারহাট্টা, নেত্রকোণা,সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হামিদুর রহমান, পরিচালক, শুনই প্রগতি পাঠাগার, আটপাড়া, নেত্রকোণা,নির্বাহী সদস্য যথাক্রমে নিপা কর্মকার,প্রতিষ্ঠাতা,স্বপ্ন পাঠাগার,

 

কেন্দুয়া,নেত্রকোণা,সাজ্জাদ হোসেন খান, প্রতিষ্ঠাতা,মোমেন আলী আজম গ্রন্থাগার, কেন্দুয়া,নেত্রকোণা,আ: হাই,প্রতিষ্ঠাতা পরিচালক , শহর আলী স্মৃতি পাঠাগার, পূর্ব ধলা, নেত্রকোণা,শিল্পী বেগম, বুবাস্টার, গ্রামীণ সমাজ কল্যাণ সংস্থা লাইব্রেরি, পূর্ব ধলা, নেত্রকোণা,মোস্তাফিজুর রহমান , প্রতিষ্ঠাতা সভাপতি, মোস্তাফিজুর রহমান জনকল্যাণ পাঠাগার, পূর্ব ধলা,নেত্রকোণা,তাহমিনা আক্তার, প্রতিষ্ঠাতা,বুবলী জনকল্যাণ পাঠাগার, পূর্ব ধলা,নেত্রকোণা,খাইরুল বাশার সেলিম, পরিচালক, রহিমা রাশিদ জনকল্যাণ ফাউন্ডেশন এন্ড পাঠাগার, সাত পাই,নেত্রকোণা সদর, বুলবুল আহমেদ, পরিচালক, হাজী আজিম উদ্দিন জনকল্যাণ পাঠাগার, পূর্ব ধলা,নেত্রকোণা,মোশাররফ হোসেন জসিম পাঠান,পরিচালক, জসিম পাঠান জনকল্যাণ পাঠাগার, নেত্রকোণা, রফিকুল ইসলাম, পরিচালক, হাজী সুরুজ আলী জনকল্যাণ পাঠাগার, কেন্দুয়া, ফখর উদ্দিন, পরিচালক, ফখর উদ্দিন জনকল্যাণ পাঠাগার, নিশ্চিন্তপুর,

নেত্রকোণা,কাওসার,পরিচালক,কাওসার জনকল্যাণ পাঠাগার, পূর্ব ধলা,নেত্রকোণা,খাজে আলী খান,পরিচালক, খাজে আলী জনকল্যাণ পাঠাগার, পূর্ব ধলা,নেত্রকোণা,রেশমা বেগম,পরিচালক, রেশমা বেগম মহিলা পাঠাগার, পূর্ব ধলা,নেত্রকোণা,শারমিন আক্তার পলি,পরিচালক, শারমিন আক্তার জনকল্যাণ পাঠাগার, দুর্গাপুর,নেত্রকোণা,শিপা আক্তার, পরিচালক, শহিদ মিয়া জনকল্যাণ

 

পাঠাগার, পূর্ব ধলা,নেত্রকোণা,হোসনা আক্তার, পরিচালক,নোভা জনকল্যাণ পাঠাগার, পূর্ব ধলা,নেত্রকোণা,আব্দুল মোমেন,পরিচালক, ওয়াজেদ আলী কালা মিয়া স্মৃতি পাঠাগার, পূর্ব ধলা, নেত্রকোণা।

 

 

 

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বিদায়ের সাজানো কফিন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

তুমি একবার ‘না’ বলো
আমি থেমে যাব
নি:শব্দ রাতের মতো
অসীমে মাঝে মিশে যাব ।

আমি হারিয়ে যাব
অনেক দূরে—
যেখানে কেউ খুঁজে পাবেনা
মায়া মমতাহীন গহীন অন্ধকারে ।

এই পৃথিবী আমার নয়
এই ফুলের বাগান আমার নয়
এখানে কেউ কারো নয়
শুধুই মিথ্যা মায়াময় ।

এখানে অবুঝ প্রেমের খেলা
এখানে ক্ষণিকের ফুলের মেলা
এখানে অজানা পথে চলা
এখানে ঝরা ফুলের মালা ।

এখানে চোখের জলে
কষ্টের ফুল ফোটে
এখানে বোবা কান্নায়
পাথরে ফুল ফোটে ।

আমি যাব চলে
অনেক অনেক দূরে,
কে যেন ডাকে মোরে
মায়া নদীর তীরে ।

আবার আসিব ফিরে
হারানো দিনের গানে
সকল কষ্ট ভুলে যাব
ক্ষণিকের মহামিলনে ।

যদি আর না ফিরি
এই সাজানো বাগানে,
একটি ফুল ছিটিয়ে দিও
বিদায়ের সাজানো কফিনে ।

রচনাকাল :২৭/৪/২০২৬

নানান আনন্দ ও আয়োজনে বর্ষবিদায় জানিয়ে নতুন বর্ষবরণে আন্তর্জাতিক বিশ্বতান।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের চৈত্র সংক্রান্তি ১৪৩৩।বর্ষবিদায়ের মধ্যে দিয়ে বর্ষবরণের আয়োজন। চৈত্র সংক্রান্তি ১৪৩৩, ১৩ ও ১৪ এপ্রিল ২০২৬ উৎযাপিত হলো বাঙালির প্রাণের উৎসব নববর্ষ। এই উৎসবের আমেজ অন্যান্য উৎসবের তুলনায় ভিন্ন যা প্রত্যেক বাঙালির বাঙালী মনোভাবকে ফুটিয়ে তুলে।নানান রকম আয়োজনের মধ্যে দিয়ে প্রতিবারের ন্যায় এইবার ও চট্টগ্রাম শিল্পকলা একাডেমী, সি আর বি শিরীষ তলা, চন্দনাইশ,এপেক্স ক্লাব,বন্ধুই শক্তি ক্লাব -২০০০ চট্রগ্রাম থিয়েটার প্রাঙ্গণে তাদের বর্ষবিদায়ের সর্বকালের সবচেয়ে বেশি উৎসব পালন করেছেন আন্তর্জাতিক বিশ্বতান এর প্রতিষ্ঠাতা সভাপতি নরেন সাহার নেতৃত্বে আন্তর্জাতিক বিশ্বতান টীম।

নাচ, গান, আবৃত্তি ও অভিনয় সব কিছু মিলিয়ে আন্তর্জাতিক বিশ্বতানের শিল্পীরা ফুটিয়ে তুলেছিলেন ও সাজিয়েছিলেন উৎসবটিকে।নৃত্য পরিচালনায় ছিলো হৃদিতা দাশ পূজা ও সংগীত লিড এ ছিলেন অনিক দাশ। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের সদস্যগণ।

আলোচিত খবর

ক্রুড অয়েলের সরবরাহ স্বাভাবিক উৎপাদনে ফিরবে একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি।মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ সময় ধরে ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) আমদানি ব্যাহত হওয়ায় গত ১৪ এপ্রিল প্রতিষ্ঠানটির ক্রুড অয়েল প্রসেসিং ইউনিট বন্ধ হয়ে যায়। যার প্রভাব পড়ে পুরো রিফাইনারিতে। ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) সংকট কেটে যাওয়ায় উৎপাদনে ফিরছে রিফাইনারিটি।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ৭ মে থেকে প্রতিষ্ঠানটির অপারেশন কার্যক্রম পুনরায় শুরু হবে। এদিকে, বাংলাদেশ শিপিং করপোরেশন জানিয়েছে, চলতি মাসের শেষদিকে সংযুক্ত আরব আমিরাত থেকেও আরও এক লাখ টন ক্রুড অয়েল আসার কথা রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সূত্রে জানা গেছে, রিফাইনারিতে সাধারণত সৌদি আরবের এরাবিয়ান লাইট এবং সংযুক্ত আরব আমিরাতের মারবান ক্রুড অয়েল পরিশোধন করা হয়। প্রতিবছর চাহিদা অনুযায়ী প্রায় ১৫ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি করা হয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় গত ১৮ ফেব্রুয়ারির পর আর কোনো ক্রুড অয়েল দেশে আসেনি।

এতে করে প্রথমবারের মতো উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি, যা ১৯৬৮ সালে বাণিজ্যিক উৎপাদন শুরুর পর নজিরবিহীন ঘটনা।পরবর্তীতে বিকল্প রুট ব্যবহার করে তেল আমদানির উদ্যোগ নেয় বিপিসি। এর অংশ হিসেবে লোহিত সাগর হয়ে সৌদি আরব থেকে ‘এমটি নিনেমিয়া’ নামের একটি জাহাজে এক লাখ টন ক্রুড অয়েল দেশে আনা হচ্ছে। জাহাজটি ৫ মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে এবং ৬ মে থেকে তেল খালাস শুরু হবে। ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (প্ল্যানিং অ্যান্ড শিপিং) মো. মোস্তাফিজুর রহমান জানান, সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ টন ক্রুড অয়েলবাহী একটি জাহাজ ৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। জাহাজ থেকে তেল খালাস শেষে ৭ মে থেকে পরিশোধন কার্যক্রম শুরু হবে। তিনি আরও বলেন, আপাতত ক্রুড অয়েলের বড় ধরনের কোনো সংকটের আশঙ্কা নেই। চলতি মাসেই আরও একটি জাহাজ তেল নিয়ে দেশে আসার কথা রয়েছে, ফলে সরবরাহ স্বাভাবিক থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ