আজঃ শুক্রবার ২৭ মার্চ, ২০২৬

ভূমিসেবা হয়রানিমুক্ত ও জনবান্ধব করতে সরকার কাজ করছে ঃ বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, ভূমি মন্ত্রণালয়ের সাম্প্রতিক অগ্রগতি, সংস্কার ও অর্জন বিভিন্ন শ্রেণির নাগরিকের দৃষ্টি আকর্ষণ করেছে। আগামী ২০২৮ সালের মধ্যে ভূমিসেবা পুরোপুরি হয়রানিমুক্ত ও জনবান্ধব করতে সরকার নিরলসভাবে কাজ করছে। মিউটেশন, এলডি ট্যাক্স ও খতিয়ান সেবা এখন সম্পূর্ণ অনলাইনে। পৃথিবীর যে কোন প্রান্ত থেকে যে কোন সময়ে যে কোন নাগরিক ভূমি অফিসে না এসে ঘরে বসে নিজেই নামজারির আবেদন, ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান সেবা ও ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা গ্রহণ করতে পারছেন।

রোববার সকালে চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গনে আয়োজিত ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভূমি মেলার এবারের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে-‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’। ভূমি মেলার উদ্বোধন উপলক্ষে শুরুতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এর পর বেলুন উড়িয়ে ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভুমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সার্বিক সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়। ভূমি মেলা উপলক্ষে সভা চলাকালীন সময়ে বর্তমান অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের ভিডিও বার্তা প্রচার করা হয়। সভার শুরুতে অনলাইন ভূমিসেবা

সংক্রান্ত সচেতনতামূলক উত্তর বঙ্গীয় গম্বীরা সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে ৬টি ভূমিসেবা সহায়তা কেন্দ্রের প্রতিনিধির হাতে অনুমতিপত্র, গ্রাহকদের হাতে খাস জমির কবুলিয়ত ও ভূমি অধিগ্রহণের এল.এ চেক বিতরণ করা হয়। শেষে মেলার স্টল পরিদর্শন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীনসহ অন্যান্যরা।
চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে ও নগরীর চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত ভূমি মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নূরুল্লাহ নূরী ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের পরিচালক (স্থানীয় সরকার) মনোয়ারা বেগম। স্বাগত বক্তব্য রাখেন নগরীর আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তানভির হাসান তুরান। বিভাগীয় কমিশনার কার্যালয় ও জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ ও শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, সারা দেশব্যাপী ভূমি উন্নয়ন কর এখন শতভাগ অনলাইনে অর্থবছরভিত্তিক আদায় করা হচ্ছে। জমির নামজারী খতিয়ান পেতে হলে দখল, দলিল ও দাখিলা প্রয়োজন। দুর্নীতি ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে চট্টগ্রামসহ ৮টি বিভাগীয় শহরে ৬টি সংস্থা/এজেন্সীকে অনুমতি দেয়া হয়েছে। আমরা সবসময় ভূমিসেবা দিয়ে আসছি। ভূমিসেবার দূর্নাম কাটিয়ে সুনাম ও স্বচ্ছতা আনয়নে চট্টগ্রামসহ সারাদেশে একযোগে এ মেলার আয়োজন করা হয়েছে। প্রজাতন্ত্রের কর্মচারীরা জনগণের শাসক নন, সেবক। দেশের সকল ভূমি অফিস ক্যাশলেস ও নাগরিক বান্ধব অফিস হিসাবে ঘোষিত হয়েছে। পুরোপুরি অনলাইন হওয়ার ফলে ভূমিসেবা বাবদ সরকারি আয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে বহুগুণে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ বলেন, বিভিন্ন কারণে ভূমি সংক্রান্ত সমস্যাগুলো প্রকট আকার ধারণ

করেছে। স্বাধীনতার ৫৫ বছরেও সুপ্রতিষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা পাইনি। ২০ কোটি মানুষের দেশে ৩৫ লক্ষ মামলা ভূমি বিষয়ক। এর থেকে উত্তরণের জন্য সরকার ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজড করেছে। এখন থেকে মানুষ ঘরে বসে অনলাইনে নামজারীসহ যাবতীয় ভূমিসেবা গ্রহণ করতে পারছে। ভূমিসেবাগুলো নিতে হলে আমাদেরকে স্মার্ট হতে হবে, ধৈর্য্য হারা হলে চলবে না। ভূমিসেবা বিষয়ে সচেতন হতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নূরুল্লাহ নূরী বলেন, বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা যাতে একই ছাতার নিচে একটি সিষ্টেমে চলে আসে, সে লক্ষ্যে সরকার সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছেন। ভূমি ব্যবস্থাপনা অনলাইন হওয়ায় জনগণ ঘরে বসেই হয়রানি, দুর্নীতি ও দালালমুক্ত ভূমিসেবা গ্রহণ করছে। এরই ধারাবাহিকতা রক্ষা করতে জনসচেতনতার বিকল্প নেই।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার কার্যালয়ের পরিচালক (স্থানীয় সরকার) মনোয়ারা বেগম বলেন, আধুনিক বাংলাদেশ বিনির্মাণে জনবান্ধব ভূমিসেবার বিকল্প নেই। ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে ভূমি সংক্রান্ত সেবাসমূহ অটোমেশনের মাধ্যমে জনগণের নিকট পৌঁছানোর লক্ষ্যে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। এ সকল কার্যক্রম সর্বসাধারণের মাঝে ব্যাপক আকারে প্রচার প্রচারণা করা আবশ্যক।
উল্লেখ্য যে, চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে মেলা চলাকালীন ১২টি স্টলের মধ্যে ৬টি স্টলে মহানগরের ৬টি সার্কেলের যাবতীয় ভূমি সেবা প্রদান করছে। ২টি স্টলে জেলা প্রশাসকের কার্যালয়ের এল.এ শাখা ও রেকর্ডরুমের সেবা, ২টি স্টলে চট্টগ্রাম জেলার জরিপ ও ভূমির রেজিস্ট্রেশন সংক্রান্ত সেবা এবং অপর ২টি স্টলের মাধ্যমে বাংলাদেশের যে কোন প্রান্তের ভূমি বিষয়ক সেবা অর্থ্যাৎ ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারীর আবেদনসহ অন্যান্য সেবা প্রদান করা হচ্ছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে বৃহস্পতিবার সূর্যোদয়ের পরপরই চবক এর প্রধান দপ্তর, ওয়ার্কশপ, আবাসিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, সংঘ ও বন্দরে অবস্থানরত জাহাজ ও জলযানসমূহে জতীয় পতাকা উত্তোলন করা হয়। এর আগে ২৫ শে মার্চ রাতে গণহত্যায় নিহতদের স্বরনে বন্দর সংরক্ষিত এলাকার বাহিরে ১ মিনিটের জন্য প্রতীকি ব্ল্যাকআউট করা হয় এবং বন্দরের সকল জাহাজে ভেঁপু বাজিয়ে স্বাধীনতা দিবসের কার্যক্রম শুরু হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ (জি), বিএসপি, পিএসসি, বিএনসহ অন্যান্য বোর্ড সদস্যবৃন্দ বন্দর রিপাবলিক ক্লাব প্রাঙ্গনে শহীদ স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন, নিরাপত্তা বিভাগের গার্ড কর্তৃক প্রদত্ত গার্ড অব অনার গ্রহণ ও শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় চবক এর বিভাগীয় প্রধান, উপ-বিভাগীয় প্রধানগণ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বন্দর থানা কমান্ডের নেতৃবৃন্দ, বন্দরের সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ছাত্রছাত্রীসহ তাদের স্ব স্ব প্রতিষ্ঠান/সংগঠনের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন।

দিবসটি উপলক্ষ্যে বাদ জোহর চবক এর আওতাধীন সকল মসজিদে মহান স্বাধীনতা আন্দোলনের শহীদদের রুহের মাগফেরাত এবং জাতির শান্তি, সম্বৃদ্ধি, উন্নয়ন ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও চবক এর সকল ধর্মীয় প্রতিষ্ঠান, এবাদতখানা, মন্দির ও বৌদ্ধ বিহারে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয় এবং বন্দর হাসপাতালে অভ্যন্তরীণ রোগীদের বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। বন্দরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য আলোকপাত করে ছাত্র ছাত্রীরেদ মধ্যে রচনা, আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উত্তর ভূর্ষি পশ্চিম পাড়া পল্লী মঙ্গল সমিতির উদ্যোগে বাসন্তী পুজোর বোধন কচিকাঁচাদের অংশগ্রহণে উৎসবের শুভ সূচনা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বোয়ালখালী আহলা করলডেঙ্গা ইউনিয়নে উত্তর ভূর্ষি পশ্চিম পাড়া শ্রী শ্রী বাসন্তী পূজো গত মঙ্গলবার বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠানে সূচনা হয়। পূজা উদযাপন পরিষদ এর সভাপতি সৌরভ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক মিটু সেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ০৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী, বোয়ালখালী উপজেলা বিএনপি সদস্য সচিব হামিদুল হক মন্নান চেয়ারম্যান, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো আজগর ও আবুল বশরসহ অসংখ্য নেতৃবৃন্দ।

মহাষষ্ঠীর পুণ্য তিথিতে উপজেলা জুড়ে শুরু হলো বাসন্তী পুজোর বর্ণাঢ্য আয়োজন। অকাল বোধনের পরিবর্তে বসন্তকালীন এই তিথিতেই দেবী দুর্গার আরাধনার সূচনায় বিভিন্ন পূজা মণ্ডপে দেখা গেছে উৎসবের আমেজ ও ব্যস্ততা।প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও উত্তর ভূর্ষি পশ্চিম পাড়া পল্লী মঙ্গল সমিতির উদ্যোগে সার্বজনীন বাসন্তী পূজা কমিটি নানা আয়োজনের মাধ্যমে উৎসব উদযাপনে এগিয়ে এসেছে। দেবীর আগমনী বার্তা, যা মণ্ডপ প্রাঙ্গণে এক অনন্য আবহ সৃষ্টি করে।ঢাকের তালে তালে এবং শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। সজ্জিত মণ্ডপ ও আলোকসজ্জায় প্রাঙ্গণ যেন পেয়েছে নতুন রূপ।

পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভক্তি ও নিষ্ঠার সঙ্গে ধর্মীয় আচার পালনের পাশাপাশি উৎসবের দিনগুলোতে থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভক্তের জন্য মহাপ্রসাদ বিতরণের আয়োজন। এছাড়াও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গ্রহণ করা হয়েছে একাধিক উদ্যোগ।কমিটির সদস্য সাগর চক্রবতী জানান, পুজোর আনন্দকে আরও প্রাণবন্ত করতে এবং ছোটদের উৎসাহিত করতেই প্রতি বছর এমন উদ্যোগ নেওয়া হয়।
মহাষষ্ঠীর এই শুভ সূচনাকে কেন্দ্র করে গোটা এলাকায় এখন উৎসবের আবহ, আনন্দ আর উদ্দীপনায় মুখরিত হয়ে উঠেছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ