আজঃ মঙ্গলবার ২৬ মে, ২০২৬

পাবনার ভাঙ্গুড়ায় জালসা থেকে কিশোর অপহরণ, শিকলে বেঁধে রাতভর নির্যাতনের অভিযোগ

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার পাবনা প্রতিনিধি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় জালসা থেকে এক কিশোর কে তুলে এনে শিকল দিয়ে বেঁধে রাত ভর নির্যাতনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)রাত ৮ টার দিকে উপজেলার দিলপাশার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আদাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কিশোরের নাম সাগর (১৫), সে ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামের করিম উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সাগরের সঙ্গে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার দৌধুনিয়া গ্রামের এক স্কুলছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে সাগর প্রেমিকার কাছ থেকে ১০ হাজার টাকা ও কিছু স্বর্ণ ও রুপার অলংকার নেয় বলে অভিযোগ রয়েছে। ওই অলংকার উদ্ধারের অজুহাতে প্রেমিকার মামারা সাগরকে তুলে এনে আদাবাড়িয়া গ্রামে ওই স্কুল ছাত্রীর নানা মোঃ শুকুর আলীর বাড়িতে আটকে রেখে নির্যাতন করে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই স্কুলছাত্রী তার নানির বাড়িতে বেড়াতে আসে। রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে সাগর আদাবাড়িয়া জলসায় গেলে সেখানে কথা বলার সময় প্রেমিকার মামা মোঃ ফারুক হোসেন, রাসেল ও জাকির হোসেন সাগর কে ধরে নিয়ে যায়। পরে তাকে শিকল দিয়ে বেঁধে রাত ভর মারধর ও ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ।

খবর পেয়ে ইউপি সদস্য মোঃ আসাব আলী শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠান। তবে ঘটনার এক রাত এক দিন পার হলেও কিশোর কে উদ্ধার করা হয়নি বলে অভিযোগ রয়েছে।স্কুলছাত্রীর মামা ফারুক হোসেনবলেন,জিনিসগুলো উদ্ধারের উদ্দেশ্যে তাকে তুলে এনে আটকে রেখেছি। একটু ভয় ভীতি দেখিয়েছি কিন্তু শিকল দিয়ে বেঁধে রাখার বিষয় আমার জানা নেই। এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় মৌখিক অথবা লিখিত অভিযোগ পায়নি। এ বিষয়ে আমরা অবগত নয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পার-ভাঙ্গুড়া ইউনিয়নে ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,
বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদে ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে স্থানীয় জনগণের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে আয়-ব্যয়ের পরিকল্পনা তুলে ধরতে এ বাজেট উপস্থাপন করা হয়। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. হেদায়েতুল হক। সভায় প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল কাদের আগামী অর্থ বছরের জন্য ২ কোটি ৯৭ লাখ ৬৪ হাজার ৩৭৬ টাকার বাজেট ঘোষণা করেন।

বাজেট উপস্থাপন অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ, গ্রাম পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা, অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কার্যক্রম, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক বিভিন্ন খাতে সম্ভাব্য আয়-ব্যয়ের বিস্তারিত তুলে ধরা হয়। এছাড়া জনগণের মতামত ও পরামর্শ গ্রহণের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, উন্মুক্ত বাজেট জনগণের অংশগ্রহণমূলক স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষ ইউনিয়ন পরিষদের কার্যক্রম সম্পর্কে সরাসরি অবগত হওয়ার সুযোগ পান।

রূপগঞ্জের এশিয়ান হাইওয়ে নীলভিটা টোলপ্লাজায় সড়কে ধস, ঝুঁকিতে যানবাহন ও পথচারী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের নীলভিটা টোলপ্লাজা এলাকায় অতিবর্ষনে সড়কের নীচের মাটি সরে বড় ধরনের ধসের সৃষ্টি হয়েছে। ব্যস্ত এই মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশে হঠাৎ করে সড়কের একাংশ নিচের দিকে দেবে যাওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে অন্যাংশে চলাচল করছেন হাজারো যানবাহন ও পথচারী। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

নিরাপদ সড়ক চাই সংগঠনের নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম জামান জানান,
কয়েকদিন ধরে সড়কের নীচের অংশ ধীরে ধীরে সরে যেতে শুরু করে। বর্তমানে সেখানে রাস্তার নীচে বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিশেষ করে ভারী যানবাহন চলাচলের সময় সড়ক কাঁপতে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে চালক ও সাধারণ মানুষের মাঝে।
সড়ক নির্মাণ কাজে নিম্নমানের মালামাল ব্যবহার করার কারণেই এই ধরনের দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। দুর্ঘটনা রোধে
অবিলম্বে সড়ক সংস্কার, সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান তারা।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার ও রক্ষণাবেক্ষণে অবহেলার কারণেই এই ধসের সৃষ্টি হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

প্রতিদিন এই সড়ক দিয়ে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাজার হাজার যানবাহন চলাচল করে। ফলে সামান্য অসতর্কতায় বড় ধরনের প্রাণহানির ঘটনাও ঘটতে পারে বলে মনে করছেন সচেতন মহল।
স্থানীয় পথচারী ও পরিবহন চালকরা জানান, রাতের বেলায় ধসে যাওয়া অংশটি স্পষ্টভাবে দেখা যায় না। এতে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়। অনেক মোটরসাইকেল ও ছোট যানবাহন চালক অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলেও জানা গেছে।

আলোচিত খবর

পবিত্র ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা, ২৩ মে।শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসন্ন পবিত্র ঈদুল আজহায় দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসে ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই ছুটি থাকছে। তবে ঈদের আগে সাপ্তাহিক ছুটির মধ্যে আগামীকাল শনিবারের ২৩ মে ছুটি বাতিল করা হয়েছে।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ঈদের ছুটি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে রোববার পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। এর আগে ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিন ও পরদিন ২৪ মে রোববার অফিসগুলো খোলা থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ