আজঃ রবিবার ৭ জুন, ২০২৬

হরিপুর সীমান্তে গভীর রাতে বিএসএফের ‘পুশইন’ চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ

রেজাউল ইসলাম মাসুদ, জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁওঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত দিয়ে গভীর রাতে শিশুসহ ১১ জনকে বাংলাদেশে পুশইনের (জোরপূর্বক সীমান্ত পারাপার) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর নজরদারি ও তাৎক্ষণিক সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।


​শুক্রবার (৫ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) আওতাধীন হরিপুর উপজেলার মশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

​বিজিবি সূত্র জানায়, সীমান্তে নিয়মিত টহলের অংশ হিসেবে গভীর রাতে সন্দেহজনক কিছু গতিবিধি বিজিবি সদস্যদের নজরে আসে। এ সময় ভারতীয় অংশ থেকে ৩ জন পুরুষ, ৪ জন নারী এবং ৪ জন শিশুসহ মোট ১১ জনকে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছিল বিএসএফ। বিষয়টি টের পেয়ে দ্রুত পজিশন নেয় বিজিবি এবং সীমান্তে নিরাপত্তা জোরদার করে।

​বিজিবির এমন কঠোর ও অনড় অবস্থানের মুখে পুশইনের চেষ্টা ব্যর্থ হয় এবং অনুপ্রবেশে ব্যর্থ ব্যক্তিরা ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়। সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, ওই ১১ জন বর্তমানে ভারতের সীমান্ত এলাকার ভেতরে অবস্থান করছে। সীমান্তে বিজিবির কড়া নজরদারি অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঠাকুরগাঁওয়ের জুলহাস এর দ্রুত চিকিৎসা না হলে বাঁচানো সম্ভব নয়।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ের জুলহাস উদ্দীন সে দীর্ঘদিন থেকে শারীরিক বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। 
জুলহাস উদ্দীন ৫০ সে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের ঢাঙ্গীপুকুর গুচ্ছগ্রামের মৃত ছামাদ আলীর ছেলে। 

তিনি পেশায় একজন দিন মজুর, গেল এক বছর থেকে বিভিন্ন রোগে ভুগছেন তিনি। নিজস্ব কোন জমি না থাকায় সরকারের আশ্রয়ের প্রকল্পের ঘরে বসবাস করছেন। অসচ্ছলতার কারণে ডাক্তার দেখাতে পারছেন না। টাকার অভাবে ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় ধুকে ধুকে দিন কাটাতে হচ্ছে তাকে। পরিবারের অন্য কেউ হাল ধরার মতো নেই আশপাশের মানুষের সহযোগিতায় চলতে হয় তাকে।

গুচ্ছগ্রামের মানুষেরা জানান দীর্ঘদিন থেকে তিনি অসুস্থ হয়ে পড়ে বিছানায় আছেন দিনমজুরের কাজ করতেন জুলহাস, কিন্তু অসুস্থতার কারণে তিনি আর কাজে যেতে পারছেন না। মানুষটিকে বাঁচাতে হলে অর্থের প্রয়োজন তাই সমাজের বৃত্তবান মানুষ ও সরকারের সহযোগিতা প্রয়োজন। দ্রুত চিকিৎসা ব্যবস্থা না নেওয়া হলে তাকে বাঁচানো সম্ভব নয়।এদিকে জুলহাস জানান ডাক্তারের কথা অনুযায়ী তার চিকিৎসার জন্য প্রায় দুই লক্ষ টাকার উপরে প্রয়োজন। যেটা হলে দ্রুত অপারেশন করা সম্ভব হবে। তার কোন কিছুই নেই যেটা বিক্রি করে চিকিৎসা নিবেন। টাকা জোগাড় করা তার পক্ষে কোনভাবেই সম্ভব হচ্ছে না, তাই তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।সকলের সহযোগিতায় একটি প্রাণ বেঁচে যেতে পারে। কেউ সহযোগিতা করতে চাইলে এই নাম্বারে 01760918282 যোগাযোগ করতে পারেন।

হাইকোর্টের আদেশে কালুরঘাট ফেরিঘাট ইজারা ১৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত স্থগিত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালী কর্ণফুলী নদীর উপরস্থ “কালুরঘাট ফেরিঘাট” এর ইজারা কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট বিভাগ।বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আব্দুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ গত ১১ মে ২০২৬ ইং তারিখে এ আদেশ প্রদান করেন।

রিট পিটিশন নং- ৫৯৭৭/২০২৬ এ আদালত গত ৩০ এপ্রিল ২০২৬ প্রকাশিত দরপত্র বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে রুল নিশি জারি করেন। উক্ত বিজ্ঞপ্তিতে ২০২৬-২০২৭, ২০২৭-২০২৮ এবং ২০২৮-২০২৯ অর্থবছরের জন্য কালুরঘাট ফেরিঘাট ইজারা প্রদানের লক্ষ্যে দরপত্র আহ্বান করা হয়েছিল।

আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত দরপত্রের আওতায় সকল ইজারা কার্যক্রম আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত স্থগিত (Stay) থাকবে।
আবেদনকারী মোঃ আরিফ উল ইসলাম-এর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আজিজুল হক ও অ্যাডভোকেট মোস্তফা কামাল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ এজাজ কবিরসহ অন্যান্য আইনজীবীবৃন্দ।এ বিষয়ে আদালত বিবাদীদের ৪ সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশ প্রদান করেছেন।

আলোচিত খবর

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে রোববার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় সংসদের দ্বিতীয় তথা বাজেট অধিবেশন শুরু হচ্ছে রোববার ৭ জুন। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশনের কার্যক্রম শুরু হবে। এ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।নতুন সরকারের অধীনে এটি প্রথম বাজেট অধিবেশন। ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন, আলোচনা ও অনুমোদনের গুরুত্বপূর্ণ কার্যক্রম এ অধিবেশনেই সম্পন্ন হবে।৭ মে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অধিবেশন আহ্বানের বিষয়টি জানানো হয়।

রাষ্ট্রপতির নির্দেশনা জারির পর অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন শুরু হবে।প্রথা অনুযায়ী, প্রতি বছরের জুন মাসে জাতীয় বাজেট উপস্থাপন ও তা নিয়ে আলোচনা করতে সংসদের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। এবারের অধিবেশনেও সরকারের অর্থনৈতিক পরিকল্পনা, উন্নয়ন কৌশল এবং নতুন অর্থবছরের রাজস্ব ও ব্যয় কাঠামো তুলে ধরা হবে।

বাজেট উপস্থাপনের পর সংসদ সদস্যরা প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। পরবর্তী সময়ে প্রয়োজনীয় সংশোধন ও পর্যালোচনা শেষে বাজেট পাসের কার্যক্রম সম্পন্ন হবে।

আরও পড়ুন

সর্বশেষ