আজঃ সোমবার ৬ জুলাই, ২০২৬

সডোমী করার সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে।

একবছর ধরে শিক্ষক ও তিন সহপাঠী মিলে বলৎকারের শিকার শিশু

এম মনির চৌধুরী রানা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের পটিয়ায় আট বছর বয়সী এক মাদরাসাছাত্রকে দীর্ঘদিন ধরে বলাৎকারের অভিযোগ উঠেছে ওই মাদরাসারই এক শিক্ষক ও তিন শিক্ষার্থীর বিরুদ্ধে। ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও পরে তা জানাজানি হয়ে গেলে শনিবার (৪ জুলাই) অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া শিক্ষকের নাম আজিজ উল্লাহ। তিনি বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরন্দীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

ভুক্তভোগী শিশু পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ঈশ্বরখাইন চৌধুরীপাড়া আজিজিয়া নজিরিয়া তাহফিজুল কোরআন মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, বেশ কিছুদিন ধরে ভুক্তভোগী শিশুটি শারীরিক সমস্যায় ভুগছিল। প্রথমে পরিবারের সদস্যরা বিষয়টিকে পাইলসজনিত সমস্যা বলে মনে করেছিলেন। পরে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান যে এটি পাইলস নয় বরং শিশুটির সঙ্গে বলাৎকারের ঘটনা ঘটে থাকতে পারে।

এরপর পরিবারের সদস্যরা শিশুটিকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে পুরো ঘটনা খুলে বলে। শিশুটি জানায়, মাদরাসার শিক্ষক আজিজ উল্লাহ এবং আরও তিন শিক্ষার্থী গত প্রায় এক বছর ধরে বিভিন্ন সময়ে ওই তার ওপর যৌন নির্যাতন চালিয়ে আসছিল।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, বিষয়টি জানার পর অভিযুক্তদের মধ্যে আজিজ উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের থানায় হাজির হওয়ার জন্য জানানো হয়েছে। পরে আজিজ উল্লাহকে সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

তীব্র তাপদাহ উপেক্ষা করে ঠাকুরগাঁওয়ে হালচাষের পিছু পিছু মাছ ধরার উৎসব

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে কয়েকদিন ধরেই চলছে তীব্র তাপদাহ। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না অনেকেই। তবে এই দাবদাহের মধ্যেও গ্রামবাংলার চিরচেনা এক ব্যতিক্রমী দৃশ্য নজর কাড়ছে সবার। একদিকে মহেন্দ্রচালিত ট্রাক্টর দিয়ে চলছে জমি চাষের কাজ, অন্যদিকে সেই চাষের পেছনেই মাছ ধরার ছোট্ট উৎসবে মেতেছেন গ্রামের নারী-পুরুষ ও শিশুরা।

রবিবার (৫ জুলাই) ঠাকুরগাঁও সদর উপজেলার একটি গ্রামের কৃষিজমিতে এমন দৃশ্য দেখা যায়। জমিতে মহেন্দ্র দিয়ে হালচাষ করার সময় মাটির নিচে ও জমে থাকা পানিতে থাকা বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ ওপরে উঠে আসে। আর সেই সুযোগ কাজে লাগাতে জাল, খালুই, ডালা ও ছোট ছোট পাত্র নিয়ে জমিতে নেমে পড়েন স্থানীয়রা।

কেউ হাত দিয়ে, কেউ ছোট জাল দিয়ে, আবার কেউ খালুই নিয়ে মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়েন। মাঠজুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। শিশুদের কোলাহল, বড়দের হাসি-আনন্দ আর মাছ ধরার প্রতিযোগিতা যেন গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকেই নতুন করে ফিরিয়ে আনে।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে জমিতে পানি জমলে দেশীয় প্রজাতির ছোট মাছ আশ্রয় নেয়। পরে জমি চাষের সময় সেসব মাছ ওপরে উঠে আসে। এমন দৃশ্য দেখলেই আশপাশের মানুষ ছুটে আসেন মাছ ধরতে। এটি শুধু মাছ সংগ্রহের বিষয় নয়, বরং গ্রামের মানুষের কাছে একটি আনন্দঘন মুহূর্ত এবং এক ধরনের সামাজিক মিলনমেলাও বটে।

মাছ ধরতে আসা আতিকুল বলেন, এখন অনেক জায়গায় আগের মতো দেশীয় মাছ পাওয়া যায় না। তাই জমিতে হালচাষের সময় মাছ উঠলে সবাই মিলে ধরতে নেমে পড়ি। প্রচণ্ড গরম থাকলেও এই আনন্দ মিস করতে চাই না।

স্থানীয়দের মতে, আধুনিক কৃষি ব্যবস্থার কারণে গ্রামবাংলার অনেক পুরোনো ঐতিহ্য হারিয়ে গেলেও হালচাষের পেছনে মাছ ধরার এই দৃশ্য এখনও গ্রামীণ জীবনের একটি আনন্দময় অধ্যায় হয়ে আছে।

তীব্র তাপদাহে যখন মানুষ হাঁসফাঁস করছে, তখন ঠাকুরগাঁওয়ের এই ব্যতিক্রমী চিত্র যেন প্রকৃতি, কৃষি ও মানুষের নিবিড় সম্পর্কেরই এক জীবন্ত প্রতিচ্ছবি। মহেন্দ্রের পিছু পিছু মাছ ধরার এই উৎসব গ্রামবাংলার সরল জীবনযাপন ও ঐতিহ্যের এক অনন্য উদাহরণ হয়ে ধরা দিয়েছে।

বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল ব্রাজিল নরওয়ের মধ্যকার খেলার আগে গোলাগুলি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নরওয়ের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। রোববার ৫ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় শুরু হবে ম্যাচটি। তার আগে ঘটেছে এক অনাকাঙ্খিত ঘটনা। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ছুটির শেষ দিকে নিউইয়র্ক সিটির কোনি আইল্যান্ড এলাকায় বন্দুকধারীর গুলিতে চার শিশুসহ অন্তত আটজন আহত হয়েছেন। ব্রুকলিনে এ ঘটনা ঘটে।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের তথ্য অনুযায়ী,
আহতদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী এবং চারজন শিশু রয়েছে। আহতদের মধ্যে সাতজনের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে ২১ বছর বয়সী এক নারীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। কী কারণে গোলাগুলির ঘটনা ঘটেছে, সেটিও এখনও নিশ্চিত হওয়া যায়নি।
খবর – বার্তা সংস্থা রয়টার্স।

আলোচিত খবর

এইচএসসি-সমমান প্রথমদিন অনুপস্থিত ২৪ হাজার ৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার -৭

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা মোট ১০ লাখ ২৪ হাজার ৯০৪ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ লাখ ১২০ জন। অনুপস্থিত ছিলেন ২৪ হাজার ৭৮৪ জন এবং অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৭ জনকে।০২ জুলাই বৃহস্পতিবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে। দেশের ৯টি শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষায় নিবন্ধিত ৮ লাখ ৫৬ হাজার ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন।

অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ২৩৩ জন। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৫ জনকে। এর মধ্যে যশোর বোর্ডে ২ জন এবং কুমিল্লা, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডে একজন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।বোর্ডভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা হলো—ঢাকা বোর্ডে ৩ হাজার ৯৭১, রাজশাহী বোর্ডে ২ হাজার ৪৯৭, কুমিল্লা বোর্ডে এক হাজার ৭৯৫, যশোর বোর্ডে দুই হাজার ৭৮, চট্টগ্রাম বোর্ডে এক হাজার ৩৪০, সিলেট বোর্ডে এক হাজার ১২৭, বরিশাল বোর্ডে এক হাজার ৩৪৬, দিনাজপুর বোর্ডে এক হাজার ৯৩৭ এবং ময়মনসিংহ বোর্ডে এক হাজার ১৪২ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় কুরআন মাজিদ বিষয়ে নিবন্ধিত ৮৫ হাজার ১৩১ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৮০ হাজার ৬৫৩ জন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৪৭৮ জন এবং একজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।কারিগরি শিক্ষা বোর্ডের বাংলা-২ পরীক্ষায় নিবন্ধিত ৮৩ হাজার ৬৭৬ জনের মধ্যে অংশ নেন ৮০ হাজার ৬০৩ জন। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৭৩ জন এবং বহিষ্কার করা হয়েছে একজনকে।

আরও পড়ুন

সর্বশেষ