আজঃ মঙ্গলবার ২৪ মার্চ, ২০২৬

খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সভা অনুষ্ঠিত

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘খেলাঘর’ চট্টগ্রাম মহানগর কমিটির সভা গত শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে নগরীর সরকারি ন্যাশনাল প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মহানগর কমিটির সভাপতি নাট্যজন মুনির হেলার’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বসু’র সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী রথীন সেন, সাবেক প্রেসিডিয়াম সদস্য আশীষ ধর, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক রোজী সেন, চন্দন পাল, মহানগর কমিটির সহ-সভাপতি ইকবাল হোসেন, সম্পাদক মন্ডলির সদস্য পার্থ প্রতিম নাহা, ইসরাত সুলতানা সুইটি, প্রীতম দাশ, জয়ন্ত রাহা, সদস্য জনার্দন বনিক, অমিত হোড়, প্রকাশ রুদ্র, সাজ্জাদ হোসেন, নিউটন দত্ত, জুলফিকাল আলী মুন্না, লিটন শীল, রবিশংকর সেন ও রাশেদুল ইসলাম বাবু।
সভায় বক্তারা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) কর্তৃক ‘খেলাঘর’ সংগঠনকে ‘ইয়ুথ এওয়ার্ড ২০২৩’ প্রদান করায় সিআরআই কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এ পুরষ্কার প্রাপ্তিতে খেলাঘর’র শিশু-কিশোর আন্দোলন আরো গতিশীল হবে বলে মন্তব্য করেন। উল্লেখ্য, গত ১৮ নভেম্বর শিশু-কিশোর আন্দোলনে ও শিশুদের মানস গঠনে ভূমিকা রাখার জন্য ঈবহঃৎব ভড়ৎ জবংবধৎপয ধহফ ওহভড়ৎসধঃরড়হ (ঈজও) খেলাঘরকে ‘জয়বাংলা’ ণড়ঁঃয অধিৎফ অধিৎফ ২০২৩ (চধঃযভরহফবৎ) বিশেষ সম্মাননা প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও ঈজও এর চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় এ অ্যাওয়ার্ড প্রদান করেন এবং অ্যাওয়ার্ড গ্রহণ করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটি চেয়ারপার্সন প্রফেসর মাহফুজা খানম এবং বোন তিয়ানা। এ অর্জনকে স্মরণীয় করে রাখার জন্য চট্টগ্রাম মহানগর কমিটির পক্ষ থেকে আনন্দর‌্যালি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল আটটায় কেন্দ্রীয় শহীদ মিনাওে শ্রদ্ধা নিবেদন ও সন্ধ্যা ৬টায় মহানগর কার্যালয়ের সামনে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ৯টায় শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বক্তারা খেলাঘরের সাংগাঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে চলতি বছরের নভেম্বরের মধ্যে মহানগরের আওতাধীন সকল শাখা আসরের কার্যকরী কমিটির সভা সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পথশিশুদের আইন দিয়ে নয় আদর দিয়ে মূলধারায় ফিরিয়ে আনুন – আমীরুল ইসলাম

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পথশিশুদের প্রতি সহমর্মিতা ও ভালোবাসা প্রদর্শনের মাধ্যমে তাদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের ডিসি আমীরুল ইসলাম। তিনি বলেন, পথশিশুরা আমাদেরই সন্তান। অযত্ন ও অবহেলায় বেড়ে উঠলেও এদের মধ্যেও রয়েছে অসীম মেধা ও সম্ভাবনা। সঠিক পরিচর্যা ও দিকনির্দেশনা পেলে তারাও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

মঙ্গলবার বিকেলে “আমরা চাটগাঁবাসী” সংগঠনের উদ্যোগে আয়োজিত পথশিশু ও কিশোরদের জন্য ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আইন প্রয়োগের মাধ্যমে নয়, বরং ভালোবাসা ও মানবিক আচরণের মাধ্যমে পথশিশুদের কাছে টানতে হবে। তাদের পাশে দাঁড়াতে পারলে সমাজে অপরাধ প্রবণতাও উল্লেখযোগ্য হারে কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এবিএম ইমরানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সেক্রেটারি গোলাম মওলা মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী, পাঁচলাইশ থানার নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিম এবং প্রোগ্রামের স্পন্সর ওয়াহিদ ইলেক্ট্রিশিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার অধ্যক্ষ মো. আব্দুল বাতেন।

আমরা চাটগাঁবাসীর যুগ্ম সম্পাদক জানে আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাঁচলাইশ থানার সেকেন্ড অফিসার নুরুল আবসার, স্বর্ণলতা স্কুলের উদ্যোক্তা মোহাম্মদ রবিউল হোসেন, আরটিআর তারেক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠক তাহসান হাবিব, অধরা মেঘ কলি ও মোঃ আলীসহ অনেকে।অনুষ্ঠানে পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং তাদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।অনুষ্ঠান শেষে ডিসি মহোদয় বাছাইকৃত শিশু-কিশোরদের নিজ কার্যালয়ে তুলে এনে ঈদের জামা উপহার দেন।

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ