আজঃ বুধবার ২৫ মার্চ, ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চমেক হাসপাতালে ব্যাথায় কাতরাচ্ছেন অর্ধশতাধিক

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ডাকা অসহযোগ আন্দোলনে বিক্ষোভকারী, ছাত্রলীগ-যুবলীগ ও পুলিশের মধ্যে চতুর্মুখী সংঘর্ষের ঘটনায় এখনো চমেক হাসপাতালের বিছানায় ব্যাথায় কাতরাচ্ছে প্রায় অর্ধশতাধিক ছাত্র-মানুষ। তার মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। ইনটেনসিভ কেয়ার ইউনিট বা নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে চারজনকে, একজন ভেন্টিলেশনে আছেন। এ ঘটনায় চিকিৎসা নেওয়ার সংখ্যা ১৮৩ বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সরেজমিনে দেখা গেছে, কারো মাথা কিংবা শরীরে ধারালো অস্ত্রের আঘাত, গুলি, আবার কারো শরীরে বেধড়ক পেটানোর ক্ষত, কেউবা শরীরের নানান জায়গায় ছররা গুলির ক্ষত নিয়ে কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়।
আইসিইউতে থাকা তিনজন হলেন, ২৩ বছর বয়সী শাহেদ, ১৯ বছর বয়সী মো. হাসান এবং ২৭ বছর বয়সী মিনহাজ রনি এবং আদনান শরীফ। এর মধ্যে শাহেদ, হাসান এবং মিনহাজ রনিসহ তিনজনই গানশ্যুট ইনজুরির শিকার এবং মাথায় গুরুতর আঘাত পেয়েছেন এবং ভেন্টিলেশনে থাকা ওই যুবকের নাম মো. হাসান।
চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত বাকিদের মধ্যে ২০ নম্বর চক্ষু ওয়ার্ডে ২ জন, ২ নম্বর ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ২৪ জন, ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে ৮ জন, ২৬ নম্বর অর্থোপেডিক ওয়ার্ডে ৮ জন, ২৫ নম্বর ওয়ার্ডে ১ জন, ৮৪ নম্বর ওয়ার্ডে ১ জন, এবং ১৯ নম্বর ওয়ার্ডে ৪ জন ভর্তি রয়েছেন। এসব ওয়ার্ডে চিকিৎসাধীন সকলে আশংকামুক্ত আছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন।
তিনি বলেন, গত সোমবারের সংঘর্ষে আহতদের মধ্যে বর্তমানে হাসপাতালে ৫৩ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক এবং একজনকে ইতিমধ্যেই ভেন্টিলেশনে রাখা হয়েছে। আর বাকিরা শঙ্কামুক্ত আছেন বলে তিনি জানান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পূর্বধলায় প্রাইভেটকারের ধাক্কায় যুবকের মৃত্যু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আশিক মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল পৌনে নয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছোট ইলাশপুর এলাকায় দুর্গাপুর-শ্যামগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক মিয়া ছোট ইলাশপুর গ্রামের আহেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আশিক মিয়া রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুর্গাপুরগামী একটি অজ্ঞাতনামা প্রাইভেট কার তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে আশিক মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, ঘটনার পর প্রাইভেটকারটি পালিয়ে গেছে। ঘাতক প্রাইভেটকারটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পাবনার বেড়ায় রিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনা বেড়া উপজেলার বড়শিলা গ্রামের এক বৃদ্ধ রিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২০ মার্চ সকালে বেড়া উপজেলা বড়সিলা গ্রামের একটি ধানক্ষেত থেকে ফজলু রহমান (৫৫) নামে এক ভ্যান রিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে বেড়া থানা পুলিশ। নিহত বৃদ্ধ পৌরসভার হাতিগাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পৌরসভা এলাকার বড়শিলা গ্রামে ধানের ক্ষেত থেকে বৃদ্ধ রিকশা চালকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশ কে খবর দেয়।

বেড়া থানার অফিসার ইনচার্জ নিতাই চন্দ্র জানান, থানা পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ