আজঃ বৃহস্পতিবার ২৬ মার্চ, ২০২৬

চট্টগ্রাম সা‌র্কিট হাউজে জুলাই যোদ্ধা ও শ‌হিদ প‌রিবা‌রের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠা‌ন।

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম সা‌র্কিট হাউজে জুলাই যোদ্ধা ও শ‌হিদ প‌রিবা‌রের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠা‌নে বক্ত‌ব‌্য রা‌খেন ইসলামী আন্দোলন বাংলা‌দেশ চট্টগ্রাম মহানগর এর বিপ্লবী সভাপ‌তি আলহাজ্ব মুহাম্মদ জান্নাতুল ইসলাম । তার বক্তব‌্য আজ সমা‌বে‌শে ব‌্যাপক আলোড়ন সৃ‌ষ্টি ক‌রে‌ছে । তি‌নি তার বক্তব্যে প্রশাস‌নের মা‌ঝে ঘাপ‌টি মে‌রে লু‌কি‌য়ে থাকা আওয়ামী কর্মকর্তা‌দের চি‌হ্নিত ক‌রে তা‌দের তওবা পড়া‌তে ব‌লেন অথবা তা‌দের প্রশাসন হ‌তে বের ক‌রে দেবার অনু‌রোধ জানান ।‌

 

 

তি‌নি আরও ব‌লেন জুলাই প‌রিবা‌রের জন‌্য চট্টগ্রা‌মের প্রশাসন‌কে কার্যকর ব‌্যবস্থা নি‌তে হ‌বে । তার বক্ত‌ব্যে পিনপতন নীরবতা নে‌মে আসে ম‌ঞ্চে ও সমা‌বে‌শে তার অসাধারণ বাগ্মীতায় বি‌মো‌হিত হয় সমস্ত অ‌ডি‌য়েন্স । অনুষ্ঠা‌নে চট্টগ্রাম বিভাগীয় ক‌মি‌শনার , পু‌লিশ ক‌মি‌শনার এনএসআই,ডি‌জিএফ আই ,র‌্যাব,আনসার, সি‌ভিল সার্জন , জেলার জেলা প্রশাসক সহ সমস্ত ম‌্যা‌জি‌স্ট্রেট গণ ও জামায়াত বিএন‌পি সহ সকল রাজ‌নৈ‌তিক দ‌লের নেতৃবৃন্দ । আরও উপ‌স্থিত ছি‌লেন ইসলামী আন্দোলন চট্টগ্রাম মহানগর এসিস্ট‌্যান্ট সে‌ক্রেটারী অ‌্যাড‌ভোকেট পার‌ভেজ তালুকদার ।অনুষ্ঠান সকাল ১০ টা হ‌তে ১ টা পর্যন্ত চল‌বে । চট্টগ্রাম সা‌র্কিট হাউজ ময়দান , ৩৬ শে জুলাই তথা ৫ আগস্ট ২০২৫।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

নেত্রকোনা সদর ও উপজেলাগুলোতে স্বাধীনতা দিবস পালিত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন এবং বৈষম্যমুক্ত, সুখী ও সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ার দৃপ্ত অঙ্গীকারের মধ্য দিয়ে নেত্রকোনা জেলা সদরসহ আটপাড়া, মোহনগঞ্জ, কলমাকান্দা, দুর্গাপুর, বারহাট্টা ও পূর্বধলা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ৩১ বার তোপধ্বনি, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং নানা ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

নেত্রকোনা সদর: প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে নেত্রকোনা সদরে দিবসের সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কালেক্টরেট ভবন প্রাঙ্গণে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্ট) আসনের সংসদ সদস্য ডা. মো. আনোয়ারুল হক, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু এবং পৌর প্রশাসক মোহাম্মদ আরিফুল ইসলাম সরদার।

এছাড়া বীরমুক্তিযোদ্ধা মো. আশরাফ উদ্দিন খানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ এবং জেলা বিএনপি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ৮টায় আধুনিক স্টেডিয়ামে শিশু-কিশোরদের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় পাবলিক হলে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

আটপাড়া: নানা আয়োজনে নেত্রকোনার আটপাড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। সকালে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মরণ করা হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা এবং মরহুম মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

এসকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহনূর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তানজিল শারমিন দৃষ্টি, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এম এ মোমিন, যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, সমাজসেবা কর্মকর্তা জালাল উদ্দীন আহমেদ, থানার অফিসার ইনচার্জ মো. জুবায়দুল আলম এবং সাংবাদিক হাবিবুল ইসলাম প্রমুখ।

মোহনগঞ্জ ও বারহাট্টা: মোহনগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ আলী উসমান শিশু পার্কে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুনের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধা একাদশের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

একইভাবে বারহাট্টায় উপজেলা নির্বাহী অফিসার মোছা. জিনিয়া জামানের সভাপতিত্বে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ এবং প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, থানা পুলিশ এবং বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কলমাকান্দা ও দুর্গাপুর: কলমাকান্দায় বীর মুক্তিযোদ্ধাদের রজনীগন্ধা ফুল দিয়ে বিশেষ সংবর্ধনা জানানো হয়। উপজেলা পরিষদ হলরুমে ইউএনও এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, উপজেলায় তালিকাভুক্ত ৪১৮ জন বীর মুক্তিযোদ্ধার মধ্যে বর্তমানে ১৭৫ জন জীবিত রয়েছেন।

দুর্গাপুরে সুসঙ্গ সরকারি কলেজ মাঠে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ইউএনও আফরোজা আফসানা’র সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। বিকেলে হা-ডু-ডু খেলা এবং সন্ধ্যায় শিল্পকলা একাডেমি ও বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পূর্বধলা: জে.এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইউএনও তাসনীম জাহানের সভাপতিত্বে দিবসের মূল অনুষ্ঠান পালিত হয়, যেখানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা।

দিনভর রাজনৈতিক দলগুলোর পৃথক কর্মসূচি লক্ষ্য করা গেছে। বেলা ১১টায় সংসদ সদস্য মাছুম মোস্তফার উপস্থিতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বর্ণাঢ্য র‍্যালি বের করে। সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আবার জামায়াতে ইসলামীর কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

অন্যদিকে, দুপুর সাড়ে ১২টায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আবু তাহের তালুকদারের নেতৃত্বে একটি র ্যালি ও সংকিপ্ত আলোচনা সভা এবং দুপুর ১টায় উপজেলা বিএনপির সদস্য সচিব শহীদুল্লাহ ইমরানের নেতৃত্বে পৃথক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।এছাড়াও বাকি উপজেলাগুলোতে নানান আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের তথ্য পাওয়া গেছে।

চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ডাক এসেছিল : বিভাগীয় কমিশনার।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে জাতির শ্রেষ্ঠ সন্তানেরা পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গণহত্যার শিকার হয়েছিল। এই হত্যাকান্ডের সূত্র ধরে চট্টগ্রাম থেকেই মহান স্বাধীনতার ডাক এসেছিল। পরবর্তীতে মুক্তিযুদ্ধকে সফল করে বিজয় ছিনিয়ে আনার জন্য মুক্তিযোদ্ধারা ৯ মাস ধরে যে যুদ্ধ করেছিলেন সে জন্য কৃতজ্ঞতার দাবীদার সেটি কখনো জানিয়ে শেষ করা যাবেনা। এ জন্য চট্টগ্রাম গৌরবের জায়গা। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে চট্টগ্রাম বাংলাদেশের সর্বোচ্চ একটি গুরুত্বপূর্ণ স্থান।

বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক সম্মেলন কক্ষে আয়োজিত বিশিষ্ট ব্যক্তি/ বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫ মার্চ গণহত্যা, ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য শীর্ষক আলাচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, বর্তমানে যারা সরকারী কর্মকর্তা-কর্মচারী পর্যায়ের যারা রয়েছি তারা প্রত্যেকে স্বাধীনতা পরবর্তী প্রজন্মের। মহান স্বাধীনতাকে কিভাবে দেখলাম, আপনাদের কাছ থেকে কি শেখলাম-তা নতুন প্রজন্মকে জানাতে না পারলে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ সফল হবে না।

মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানানোর জন্য আমাদের এখন সময় এসে গেছে। আগামীতে বৈষম্যহীন নিরাপদ বাংলাদেশ গড়তে হলে সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে শ্রেষ্ট বসতিপূর্ণ স্থান হিসেবে শ্রেষ্ট রাষ্ট্রের মর্যাদা হিসেবে গড়ে তুলতে পারি সে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরীফ উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সফিজুল ইসলাম, সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ ফয়সাল আহমদ, জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম। গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.) শহীদুল্লাহ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এএইচএম জিলানী চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা দিলীপ কান্তি দাশ। সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধাগণ এসময় উপস্থিত ছিলেন।

সভায় অন্যান্য বক্তারা বলেন, নিরস্ত্র বাঙালিদের নিশ্চিহ্ন করতে পাকিস্তানি সামরিক বাহিনী ১৯৭১ সালের এই দিনে ঢাকাসহ সারা দেশে গণহত্যা চালায়, যা আমরা ‘কালো রাত’ হিসেবে জানি। গণহত্যা করে পৃথিবীতে কেউ রক্ষা পায় না। যারা এ ধরণের অপরাধ করে তারা শেষ পর্যন্ত পরাজিত শক্তিতে পরিণত হয়। জন্মভূমির জন্য আত্মত্যাগ শহিদী মর্যাদা এনে দেয়। দেশপ্রেম, মানবপ্রেম ও সেবাকে ব্রত ধারণ করে সকলকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, ‘২৫ মার্চ আমাদের জাতির ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক দিন। শহীদদের ত্যাগ এবং সাহস আমাদের জন্য চিরস্মরণীয়। এ দিনটি আমাদের ইতিহাসের সত্য উদঘাটন করে আগামী প্রজন্মকে শিক্ষিত করার দায়িত্ব দেয়। গণহত্যার স্মৃতিকে ধরে রাখা আমাদের সকলের কর্তব্য। এটি শুধুমাত্র অতীতকে স্মরণ করা নয়, বরং একটি ন্যায়পরায়ণ ও শক্তিশালী সমাজ গঠনের প্রতিশ্রুতিও বয়ে আনে। সভায় বিভিন্ন বক্তারা বীর শহীদদের ত্যাগ স্মরণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ