আজঃ মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি, ২০২৬

গণিতের মধ্য দিয়ে ভালো মানুষ হতে হবে’ কুষ্টিয়া জেলা প্রশাসক।

চট্টগ্রাম ব্যুরো

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

‘গণিত শেখো, স্বপ্ন দেখো’–এই স্লোগানে কুষ্টিয়াৃয়বঅনুষ্ঠিত হয়েছে ডাচ্–বাংলা ব্যাংক–প্রথম আলো গণিত উৎসব ২০২৬–এর আঞ্চলিক পর্ব। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়া জিলা স্কুল প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী পর্বে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন। যৌথভাবে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন কুষ্টিয়া জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুন্সী কামরুজ্জামান ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক এ এস এম মুসা কবির। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ্–বাংলা ব্যাংক পিএলসির কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক মো. শাহিনুর রহমান। পরে অতিথিদের সঙ্গে নিয়ে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন গণিত অলিম্পিয়াডের সাবেক বিজয়ী কুষ্টিয়ার সন্তান চমক হাসান ও তারিক আদনান মুনের নাম উল্লেখ করে বলেন, ‘আজ যদি এখানে চমক হাসান ও তারিক আদনান উপস্থিত থাকত, তাহলে সবচেয়ে বেশি তোমরা উৎসাহিত হতে। তোমরা যারা সামনে দাঁড়িয়ে আছ, তারাও একদিন চমক হাসান ও তারিক আদনান মুনকে ছাড়িয়ে যাবে, ইনশা আল্লাহ। আর এই কষ্ট করে দূর থেকে আসার একটা সুবিধা আছে। তোমাদের লক্ষ্য থাকতে হবে, অধ্যবসায় থাকতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। তাহলেই তোমরা সফলতা পাবে। স্বাভাবিক জীবনযাপন করবে, আর তোমাদের চিন্তা থাকবে অনেক দূরে।’

শিক্ষার্থীদের উদ্দেশে মো. ইকবাল হোসেন বলেন, ‘আমার বিশ্বাস তোমরা জয়ী হবে। যেখানেই যাও না কেন, তোমরা দেশের সেবা দেবে। দিন শেষে সবাই বাংলাদেশি। দেশকে ভালো রাখতে হবে। মনে রাখবে, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। গণিতের মধ্য দিয়ে ভালো মানুষ হতে হবে। নিজ নিজ ধর্মকে ভুলে যাওয়া যাবে না।’

প্রথম আলো কুষ্টিয়ার নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. নাসিম।

ডাচ্–বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এ উৎসবের আয়োজন করে। কুষ্টিয়া আঞ্চলিক পর্বে কুষ্টিয়া বন্ধুসভার সদস্যরা সহযোগিতা করেন। কুষ্টিয়া আঞ্চলিক উৎসবে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, ফরিদপুর, মাগুরা, পাবনা ও রাজবাড়ীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন।

সকাল সাড়ে ৯টায় উদ্বোধনী পর্ব শেষে এক ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর আয়োজনের সমাপ্তি ঘটে। আয়োজকেরা জানান, কুষ্টিয়া আঞ্চলিক পর্বের বিজয়ীদের ফলাফল পরবর্তী সময়ে গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিজয়ীরা ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় গণিত উৎসব ২০২৬–এ অংশ নেবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

এমপি নয়, কর্মী হয়ে মানুষের পাশে থাকব-সাঈদ আল নোমান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আল নোমান বলেছেন, তিনি এমপি হয়ে ক্ষমতার অংশ হতে চান না; বরং একজন কর্মী হিসেবে সব সময় সাধারণ মানুষের পাশে থাকতে চান। জনগণ যদি তাকে সেবা করার সুযোগ দেন, তাহলে মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সংগ্রামে নিজেকে নিয়োজিত রাখবেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজ নির্বাচনী এলাকায় প্রচারণার শেষ দিনে গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।এদিন তিনি চট্টগ্রাম নগরীর ৮ নম্বর ওয়ার্ড ও ১২ নম্বর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

সাঈদ আল নোমান বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন, ত্যাগ ও সংগ্রামের ফয়সালা হবে আগামী ১২ তারিখের ভোটের মাধ্যমে। ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী হবেন—এই বিশ্বাস নিয়েই বিএনপি জনগণের দ্বারে দ্বারে যাচ্ছে।

তিনি বলেন, বিগত বছরগুলোতে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। মত প্রকাশের স্বাধীনতা, ন্যায়বিচার ও গণতন্ত্রকে পরিকল্পিতভাবে সংকুচিত করা হয়েছে। আগামী নির্বাচন সেই হারিয়ে যাওয়া অধিকার পুনরুদ্ধারের একটি ঐতিহাসিক সুযোগ।

তিনি আরও বলেন, ইনশাআল্লাহ চট্টগ্রাম-১০ আসনের মানুষ যদি আমাকে সুযোগ দেন, তাহলে আমি একজন এমপি নয়—একজন কর্মীর মতো জনগণের পাশে থাকব। চট্টগ্রামকে একটি প্রকৃত বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে কাজ করব, যেমনটি আমাদের দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন।

বিএনপি ক্ষমতায় এলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, তরুণদের জন্য কাজের সুযোগ তৈরি এবং ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ ফিরিয়ে আনা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে ইনশাআল্লাহ ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন।

গণসংযোগে সাঈদ আল নোমান বলেন, চট্টগ্রাম-১০ আসনের মানুষ পরিবর্তনের অপেক্ষায় আছেন। যেভাবে অতীতে তারা তার বাবা, সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানকে বিপুল ভোটে জয়ী করেছিলেন, সেই ভালোবাসা ও আস্থা এবারও পাবেন বলে তিনি বিশ্বাস করেন। জনগণ যদি তাকে ও তার দলকে সেবা করার সুযোগ দেন, তাহলে সেই আস্থার মর্যাদা রক্ষা করাই হবে তার প্রধান দায়িত্ব।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আগামী ১২ তারিখ ভয়ভীতি উপেক্ষা করে কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র, ভোটাধিকার ও দেশের ভবিষ্যৎ রক্ষার আহ্বান জানাচ্ছি।গণসংযোগ ও পথসভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাকিস্তানকে মাঠে নামার অনুরোধ জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়েছিল পাকিস্তান। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ বয়কটের মতো সিদ্ধান্তও নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে ক্রিকেটের বৃহত্তর স্বার্থে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে পাকিস্তানকে মাঠে নামার অনুরোধ জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বিশ্বকাপ সংক্রান্ত জটিলতা নিরসনে পিসিবি ও আইসিসির সঙ্গে জরুরি বৈঠক শেষে সোমবার লাহোর থেকে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি। ফিরেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি পিসিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নমনীয় হওয়ার আহ্বান জানান।

আলোচিত খবর

চট্টগ্রাম বন্দরের অচলাবস্থার অবসান।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার চুক্তি অন্তর্বর্তী সরকারের সময়কালে না হওয়ার ঘোষণা আসার পর চলমান লাগাতার ধর্মঘট স্থগিত করা হয়েছে। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক মো. ইব্রাহীম খোকন ধর্মঘট স্থগিতের সিদ্ধান্তের কথা জানান।বিদেশি কোম্পানির কাছে এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছিল চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

আরও পড়ুন

সর্বশেষ